SciTech

মহাকাশে পৌঁছল বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’

মহাকাশে নিজের জায়গা করে নিল বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’। তবে বাংলাদেশ থেকে তা মহাকাশে পাড়ি দেয়নি। পাড়ি দিয়েছে আমেরিকার ফ্লোরিডা থেকে। মার্কিন সংস্থা স্পেসএক্স-এর ফ্যালকন রকেটে মহাকাশে পাড়ি দেয় বাংলাদেশের এই কৃত্রিম উপগ্রহ। এরপর কক্ষপথের পূর্ব নির্ধারিত জায়গাতেই তা প্রতিস্থাপিত হয়।

শুক্রবার মধ্যরাতে এই উপগ্রহ উৎক্ষেপণকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষও অধীর অপেক্ষায় ছিলেন। কারণ তার আগের দিন উৎক্ষেপণের সবকিছু ঠিকঠাক থাকলেও তা শেষ মুহুর্তে বাতিল করা হয়। তারও আগে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর এটি উৎক্ষেপণের কথা থাকলেও তা প্রাকৃতিক দুর্যোগের কারণে বাতিল হয়ে যায়। এদিন অবশ্য কোনও সমস্যা ছাড়াই উপগ্রহটি মহাকাশে পাড়ি দেয়।

প্রতিবেশি বাংলাদেশের এই সাফল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বাংলাদেশকে প্রায়শই প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয়। এই উপগ্রহ তার আগাম পূর্বাভাস দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এছাড়া পর্যবেক্ষণের কাজেও ‘বঙ্গবন্ধু-১’ মহাকাশ থেকে দেশের জন্য বড় দায়িত্ব পালন করবে।

(ছবি – সৌজন্যে – স্পেসএক্স)

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026