World

কিশোরের মুখে অ্যাসিড ছুঁড়ে মারল তার প্রেমে মশগুল কিশোরী

এ যেন উলট পুরাণ! গত ১৫ মার্চ বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল মাহমুদুল হাসান মারুফ। রাত ভালোই হয়েছিল। রাস্তাঘাটে তেমন লোকজনও ছিল না। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির দিকে হাঁটা দিচ্ছিল মাহমুদুল। বাংলাদেশের ঢাকায় তার বাড়ি।

কিশোরের দাবি, আচমকা তার পথ আটকে দাঁড়ায় বছর ১৬-র এক কিশোরী। অভিযোগ কিশোরের সামনে এসে একটা তরল কিশোরের মুখে ছুঁড়ে মারে সে। আদপে যা ছিল অ্যাসিড। কাজ হাসিলের পর ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় ওই কিশোরী।

তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে মুখ চেপে রাস্তার ওপর বসে পড়ে বছর ১৭-র মাহমুদুল। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যায় তার বন্ধুরা। তাড়াতাড়ি করে জখম বন্ধুকে নিয়ে হাসপাতালের দিকে ছুট লাগায় তারা। খবর দেওয়া হয় কিশোরের পরিবার ও পুলিশকে।

ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত কিশোরী ও তার মাকে গ্রেফতার করে পুলিশ। অ্যাসিড আক্রান্ত কিশোরের অভিযোগ, ওই কিশোরী বেশ কিছুদিন আগে তাকে প্রেমের প্রস্তাব দেয়। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সে। তারপরেও ওই কিশোরী তার পিছু ধাওয়া করত বলে অভিযোগ কিশোরের।

প্রেমের প্রস্তাব না মানাতেই কিশোরের ওপর অ্যাসিড হামলা করা হয় বলে মনে করছে পুলিশ। কিশোরের মুখ অ্যাসিডের প্রভাবে পুরোপুরি বিকৃত হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকার মুখে প্রেমিকের অ্যাসিড আক্রমণের ন্যক্কারজনক ঘটনা হামেশাই শোনা যায়। তবে, প্রেমের আহ্বানে সাড়া না দেওয়ায় প্রেমিকের ওপর এক কিশোরীর এমন ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিবেশি রাষ্ট্রে।

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026