Entertainment

বিরুষ্কার চুম্বনের নকল করায় বন্দগি-পুনিশকে নিয়ে তুমুল হাসির রোল নেটজগতে

দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট সফর শেষ। আইপিএল টি-২০ মহারণেরও দেরি আছে। তাই মুম্বইয়ের নতুন ফ্ল্যাটে গিন্নিকে নিয়ে এখন খুনসুটিতে দিন কাটছে কর্তা বিরাট কোহলির। গিন্নি অনুষ্কা শর্মাও দুষ্টুমিতে কম যাননা। বিয়ের প্রায় দুমাস পর একান্তে স্বামীকে পেয়ে রোমান্টিকতার সাগরে ভাসছেন তিনি। সুযোগ বুঝে টুক করে বিরাটের গালে আদরের চুম্বন এঁকে দিয়েছেন ‘পরি’। আর সেই বিরল মুহুর্তকে ক্যামেরাবন্দি করে নেন বিরাট। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনুষ্কা। কয়েক মুহুর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি। বিরাট-অনুষ্কার সেই একান্ত সোহাগ নকল করার লোভ সামলাতে পারেননি আরও দুজন। অনুষ্কার পোজ নকল করে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন চর্চিত কপোত-কপোতী পুনিশ-বন্দগি।

বিগ বসের ঘরে যাঁরা উষ্ণ ভালোবাসার পারদ চড়িয়ে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন। পেশায় ব্যবসায়ী পুনিশ শর্মা এবং মডেল বন্দগি কালরা বিগ বস সিজন ১১-য় বাকি প্রতিযোগীদের কটাক্ষ ফুঁ মেরে উড়িয়ে প্রেমের সাগরে ভেসে গিয়েছিলেন। দুনিয়া বা দর্শক তাঁদের বিতর্কিত প্রেম কাহিনি নিয়ে যা ইচ্ছা ভাবুক। সমালোচকদের মুখে ঝামা ঘষে বিগ বস ঘরের বাইরেও এখন চুটিয়ে চলছে পুনিশ-বন্দগির প্রেম। ইন্সটাগ্রামে পোস্ট করা পুনিশের সাম্প্রতিক ছবি অন্তত তারই সাক্ষ্য দিচ্ছে। ছবিতে পুনিশের গালে উল্টো দিক থেকে চুম্বন এঁকে দিতে দেখা যাচ্ছে বন্দগিকে। ব্যাস, এই ছবি দেখতেই তো হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। আগে, বিরাট ও অনুষ্কার মত বিয়ে কর। তারপরে এরকম পোজ দিও। বিগ বস জুটিকে কড়া ভাষায় কথা শুনিয়ে দিয়েছেন কেউ কেউ। কেউ আবার পরামর্শ দিয়েছেন, এমন পোজ শুধু বিরুষ্কাকেই মানায়। পুনিশ বা বন্দগিকে মানায় না। নিজেদেরকে বিরুষ্কা ভাবছেন নাকি? তির্যক কটাক্ষে টুকলি করা প্রেমিক-প্রেমিকাকে বিঁধেছেন ট্রোল শিকারিরা। তবে নেটিজেনদের এমন বিরূপ প্রতিক্রিয়ার পাল্টা কোনো জবাব দেননি পুনিশ বা বন্দগি কেউই।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026