National

দরজা খুলল বদ্রীনাথের, পুজো দিলেন রাষ্ট্রপতি

কেদারনাথের পর এবার দরজা খুলল বদ্রীনাথ মন্দিরের। ৬ মাস বন্ধ থাকার পর শনিবার সকালে মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়। বদ্রীনাথ মন্দির শীতের জন্য ৬ মাস বন্ধ থাকে। এদিন সাধারণ পুণ্যার্থীদের পাশাপাশি মন্দিরে পুজো দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ভোর ৪টে ১৫ মিনিটে মন্দিরের দরজা খোলা হয়। প্রথা মেনে মন্দিরের প্রধান পুরোহিত ঈশ্বর প্রসাদ নাম্বুদ্রি মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে দেন। হাজার হাজার পুণ্যার্থী মন্দিরে পুজো দিতে ও বদ্রীনাথ দর্শন করতে ভিড় জমান। সকাল ৮টা ২৫ মিনিটে পৌঁছন রাষ্ট্রপতি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ১৭০ ফুট উচ্চতায় অবস্থিত সপ্তশতকে তৈরি বদ্রীনাথ মন্দিরে এদিন রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল কৃষ্ণকান্ত পল, মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। মন্দিরে প্রায় ২ ঘণ্টা কাটান রাষ্ট্রপতি। সকাল ১০টা ২৫ মিনিটে তিনি মন্দির থেকে জলিগ্রান্ট বিমানবন্দরের দিকে যাত্রা করেন। সেখান থেকে বিশেষ বিমানে তিনি দিল্লি ফিরে যান।

 

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026