National

সেনা ব্যান্ড আর মন্ত্রোচ্চারণের সঙ্গে ৬ মাসের জন্য খুলল বদ্রীনাথ মন্দিরের দরজা

রবিবার সকালে যাবতীয় রীতি মেনেই খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজা। এদিন অপরূপ ফুলের সাজে সেজেছিল বদ্রীনাথ মন্দির। চারধারে চলছিল মন্ত্রোচ্চারণ।

গত শনিবারই ডোলিতে জোশীমঠ থেকে বদ্রীনাথ মন্দিরে এসে পৌঁছয় বিগ্রহ। রবিবার সকালে প্রাচীন রীতি নীতি মেনে খোলা হল বদ্রীনাথ মন্দিরের দরজা।

এদিন মন্দিরের সামনে ছিল পুরোহিত সহ ভক্তদের ঢল। ভক্তদের গলায় ছিল ঈশ্বরের জয়ধ্বনি আর মন্ত্রোচ্চারণ। সেইসঙ্গে দরজা আস্তে আস্তে খুলে যায়। বাজতে থাকে সেনার ব্যান্ড।

সেই ব্যান্ডের শব্দ আর মন্ত্রোচ্চারণ মিলেমিশে একাকার হয়ে গোটা চত্বরের পরিবেশই অনন্য করে তুলেছিল। শীতের ৬ মাস বন্ধ থাকার পর রবিবার থেকেই খুলল চারধাম অন্যতম বদ্রীনাথের দরজা। ভগবান বিষ্ণুকে চোখের দেখা দেখতে মন্দিরে ভিড় জমান বহু ভক্ত। প্রথম দিনেই যথেষ্ট ভক্তের ঢল নামে।

উত্তরাখণ্ডের চামোলি জেলার গাড়োয়াল পাহাড়ের ধারে অলকানন্দা নদীর পারে এই অপরূপ মন্দির এদিন সেজেছিল মূলত গাঁদা ফুলের সাজে। হলুদ আর কমলা গাঁদায় মন্দির গাত্র ঢেকে গিয়েছিল। এছাড়াও সাজানোর জন্য ব্যবহার হয় রঙিন নানা ফুল।

এখনও বদ্রীনাথে কনকনে ঠান্ডা। বদ্রীনাথ মন্দিরের সামনে দাঁড়ালে আশপাশের পাহাড়গুলি এখনও বরফের চাদরে মোড়া।

এখন থেকে আগামী ৬ মাস খোলা থাকবে এই মন্দির। আগামী ৪৫ দিনের জন্য দৈনিক ১৫ হাজার করে ভক্ত এই মন্দিরে আসতে পারবেন।

ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। এছাড়া কেদারনাথ মন্দিরও খুলে গেছে ভক্তদের জন্য। তবে সেখানে দৈনিক ১২ হাজার ভক্ত হাজির হতে পারবেন। — তথ্য ও চিত্র – কামাখ্যাপ্রসাদ লাহা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026