National

রবিবার খুলছে মন্দির, আগের দিন বন্ধুকে সঙ্গে নিয়ে বদ্রীনাথ ফিরলেন নিজ ধামে

এও এক শত শত বছর ধরে চলে আসা প্রথা। আর তা এদিনও সেই সনাতনি রীতি মেনেই পালিত হল। এখন অপেক্ষা রবিবার ভোরের।

হিমালয়ের কোলে চারধাম যাত্রার অন্যতম বদ্রীনাথ মন্দির। উত্তরাখণ্ডের চামোলি জেলার এই মন্দির ভারতের অন্যতম প্রধান মন্দিরগুলির মধ্যে পড়ে।

প্রতি বছর শীতে যখন পুরো এলাকা বরফে ঢেকে যায় তখন বদ্রীনাথের মূর্তিকে জোশীমঠে নামিয়ে আনা হয়। সেখানেই ৬ মাস থাকে সেই মূর্তি। তারপর ফের এই মে মাসে মূর্তি মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

তারপর সেখানেই ৬ মাস পূজিত হন বদ্রীনাথ। এবার বদ্রীনাথ মন্দির খুলে যাচ্ছে রবিবার ভোরে। তার আগের দিন শনিবার নিয়ম মেনে জোশীমঠ থেকে বদ্রীনাথের মূর্তি নিয়ে ডোলি বার হয় বদ্রীনাথ মন্দিরের উদ্দেশে। সঙ্গে ছিলেন জোশীমঠের শঙ্করাচার্য এবং বদ্রীনাথ মন্দিরের প্রধান পুরোহিত রাওয়াল সহ অনেকে।

এই যাত্রাপথে বদ্রীনাথ কিন্তু একাই আসেন না। সঙ্গে নিয়ে আসেন তাঁর প্রধান সখা উদ্ধবকে। জোশীমঠ থেকে বদ্রীনাথ আসার পথে পাণ্ডবকেশ্বরের কাছে যোগবদ্রী মন্দির পড়ে। সেখানে রয়েছেন উদ্ধব মূর্তি। তাঁকে বদ্রীনাথের ডোলিতে শামিল করা হয়।

তারপর ২ ডোলি একসঙ্গে হনুমান চোটি হয়ে পৌঁছয় বদ্রীনাথ মন্দিরে। তবে শনিবার বদ্রীনাথ ও উদ্ধব মূর্তি মন্দিরে প্রবেশ করল না। তা রইল বদ্রীনাথে শঙ্করাচার্যের মঠে।

রবিবার ভোরে বদ্রীনাথ মন্দিরে প্রবেশ করবেন সনাতনি রীতি মেনে। উচ্চারিত হবে বৈদিক মন্ত্র। বদ্রীনাথের সঙ্গে মন্দিরে আসবেন উদ্ধব মূর্তিও।

রবিবার ভোর সওয়া ৬টায় বদ্রীনাথ মন্দিরের দরজা খুলে যাচ্ছে। প্রথম দিনেই দর্শনের উদ্দেশ্যে শনিবার থেকেই বদ্রীনাথে তিল ধারণের জায়গা নেই। — তথ্য ও চিত্র – কামাখ্যাপ্রসাদ লাহা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026