National

তীর্থযাত্রীদের জন্য খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজা

সোমবার ভোর সাড়ে ৪টে। কনকনে ঠান্ডায় হাত-পা জমে যাওয়ার জোগাড়। কিন্তু তারমধ্যেই শতকষ্ট সহ্য করে রাত থেকে তীর্থযাত্রীরা ভিড় জমাতে থাকেন বদ্রীনাথ মন্দিরের সামনে। হবে নাই বা কেন! ৬ মাস বন্ধ থাকার পর ফের খুলতে চলেছে বদ্রীনাথধামের মূল ফটক। সেই দরজা খোলার পর দেবতা বদ্রীবিশালের প্রথম দর্শন পাওয়ার জন্য ঠান্ডাকে তুচ্ছ করতে এতটুকু পিছপা হননি অনেকেই। ভোর সাড়ে ৪টেয় দরজা খোলার সময়ে চারদিক একাকার হয়ে যাচ্ছিল বৈদিক মন্ত্রোচ্চারণ ও সেনা ব্যান্ডের বিশেষ সুরে। অলকানন্দার ধারে এই মন্দিরে তখন ৮ হাজারের ওপর পুণ্যার্থীর ভিড়। সকলের গলায় একটাই জয়ধ্বনি। জয় বদ্রীবিশাল।

হিমালয়ের গাড়োয়ালে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ২৭৯ ফুট উঁচুতে বদ্রীনাথধাম। দেশের চার ধামের একটি ধাম বদ্রীনাথ। গত রবিবার খুলে গেছে কেদারনাথ ধামের দরজা। তার ঠিক একদিন পর খুলল বদ্রীনাথের দরজা। আগামী ৬ মাস পুণ্যার্থীদের জন্য বদ্রীনাথের দরজা খোলা থাকবে। ৬ মাস পর যখন ফের শীতের আধিক্য প্রভাব বিস্তার শুরু করবে, তখন ক্রমশ এখানে বরফ পড়তে শুরু করবে। তখন বন্ধ হয়ে যাবে মন্দিরের দরজা। তারপর ৬ মাস বন্ধ থাকবে মন্দির।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026