Entertainment

পুরনো গানের রিমিক্স, ক্ষোভ উগরে দিলেন বাবা সায়গল

বলিউডে এখন ট্রেন্ড হল পুরনো জনপ্রিয় সুরগুলিকে নতুন মোড়কে পেশ করার। এটা বন্ধ হওয়া উচিত। বলিউড মিউজিক ইন্ডাস্ট্রি নিজেদের কপিউড বানানো বন্ধ করুক। পুরনো সিনেমার সাউন্ড ট্র্যাককে অন্য মোড়কে পেশ করা বা তা রিমিক্স করা অনেকদিন ধরে চলছে। এই প্রবণতা বন্ধ হওয়া উচিত। এমনই মন্তব্য করলেন ব়্যাপার বাবা সায়গল।

কিন্তু কেন বন্ধ করা হবে এসব? পুরনো গানকে নতুন মোড়কে পেশে আপত্তি কোথায়? বাবার বক্তব্য পুরনো গানকে রিমিক্স করে পেশ করা অন্যায় নয়। কিন্তু সেসব পুরনো গানের রিমিক্স করতে গিয়ে যে বাদ্য বিন্যাস ব্যাবহার করা হচ্ছে, যে মানের তা হচ্ছে তা ভয়ংকর। বাবার মতে এর কারণ হল এক্ষেত্রে কোনও সৃজনশীলতা কাজই করছে না। কেবলমাত্র হয়তো গানগুলির প্রবল জনপ্রিয়তাকে কাজে লাগানো হচ্ছে, যাতে তা অর্থকরী হয়।

রবিবার ট্যুইট করে নিজের বক্তব্য পেশ করেন ৯০ দশকে ভারতীয় ব়্যাপ সঙ্গীত জগতের উজ্জ্বলতম তারকা বাবা সায়গল। ভারতের প্রথম ব়্যাপার বাবা আরও জানান, পুরনো গানগুলির মাধুর্য নষ্ট না করে বরং প্রতিভাকে জায়গা করে দেওয়ায় জোর দেওয়া হোক। প্রতিভাদের তুলে আনা হোক বলিউড সঙ্গীত জগতে। বাবা সায়গলের এই মন্তব্য কিন্তু বলিউডের অলিখিত প্রচলিত প্রবণতায় বড় ধাক্কা দিয়ে গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026