পরনে তাঁর পরিচিত পোশাক। পায়ে মোজা ছাড়া গেরুয়া জুতো। সাধারণভাবে যোগ সাধনার পাঠ দিতেই তাঁকে এতদিন দেখেছেন সকলে। দেখা গেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক জমায়েতেও। তাবলে ফুটবল মাঠে? তাও আবার ফুটবল পায়ে ছুটতে! সেই বিরলতম দৃশ্যের সাক্ষী হল দিল্লি। একটি চ্যারিটি ফুটবল ম্যাচে পায়ে বল নিয়ে বিপক্ষের গোলের দিকে ছুটলেন পতঞ্জলি খ্যাত স্বয়ং বাবা রামদেব। দেশের সাংসদ ও বলিউড তারকাদের মধ্যে এই রঙিন ম্যাচের সব রঙ এদিন একাই শুষে নিলেন গেরুয়া ধুতি আর উড়নি পরিহিত যোগগুরু। একদিকে বলিউড তারকাদের দলের নেতৃত্ব দেন অভিষেক বচ্চন। দলে ছিলেন অর্জুন কাপুর, রণবীর কাপুর, ডিনো মোরিয়া প্রমুখ। অন্যদিকে সাংসদদের দলের নেতৃত্ব দেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়, দলে ছিলেন প্রাক্তন ফুটবলার তথা সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারি, সতীশ গৌতম প্রমুখ। রামদেব বাবার সংস্থা পতঞ্জলি এই চ্যারিটি ম্যাচে অর্থ না দিলেও ম্যাচে সকলের জন্য নরম পানীয় ও জলখাবারের ব্যবস্থা করেছিল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…