ফাইল : যোগগুরু বাবা রামদেব, ছবি - আইএএনএস
জয়পুর : গত মঙ্গলবারই যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ তাদের একটি নতুন উৎপাদন বাজারে এনেছে। নাম কোরোনিল। দাবি করা হয়েছে ওটি খেলে নাকি করোনা ৭ দিনে সেরে যায়! করোনার বিরুদ্ধে কার্যকরী এই কোরোনিল কেবল করোনার কারণে লাইফ সাপোর্ট সিস্টেমে চলে যাওয়া মানুষকে বাঁচাতে পারে বলে সংস্থার দাবি। তাদের এই দাবি সম্বন্ধে জানার পর কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক জানিয়ে দেয় পতঞ্জলি তাদের এই নতুন প্রোডাক্টের বিজ্ঞাপন করতে পারবেনা।
বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই দেশজুড়ে কানাঘুষো চলছিল। যেখানে গোটা বিশ্ব করোনার ওষুধ খুঁজতে রাতদিন এক করে ফেলছে। সেখানে পতঞ্জলির এই দাবি ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করে। আদৌ কি তাদের দাবিকে মান্যতা দিচ্ছে সরকার? সে প্রশ্নও উঠতে থাকে। এরমধ্যেই জয়পুরের জ্যোতিনগর পুলিশ স্টেশনে করোনার ওষুধ আবিষ্কারের দাবি করা বাবা রামদেব, পতঞ্জলির সিইও আচার্য বালকৃষ্ণ, বলবীর সিং তোমার, অনুরাগ তোমার এবং অনুরাগ ভার্সনে-র বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন এক আইনজীবী।
পুলিশ জানাচ্ছে, এঁদের বিরুদ্ধে করোনার ওষুধ তৈরি করে ফেলেছেন বলে দাবি করায় ৪২০ ধারায় মামলা রুজু হয়েছে। ফলে বিষয়টি যে বাবা রামদেবের জন্য আরও ঘোরাল হল তা বলার অপেক্ষা রাখে না। এদিকে আগেই পতঞ্জলি দাবি করেছিল যে তারা ক্লিনিক্যাল ট্রায়ালও করেছে তাদের ওষুধের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…
রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…
রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…
একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…
সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…