ফাইল : আয়ুষ্মান খুরানা, ছবি - আইএএনএস
বলিউডে আয়ুষ্মান খুরানা যথেষ্ট পরিচিত মুখ। আসতে চলেছে তাঁর সিনেমা ‘শুভ মঙ্গল জাদা সাবধান’। ভূমি পেডনেকর ও আয়ুষ্মানের সিনেমা শুভ মঙ্গল সাবধান রীতিমত সফল। তাই এবার আসছে ‘শুভ মঙ্গল জাদা সাবধান’। সেই সিনেমার একটি গান প্রকাশ্যে এসেছে। যেখানে আয়ুষ্মানকে গভীর চুম্বনে আবদ্ধ হতে দেখা গেছে। তবে কোনও নারীর ঠোঁটে ঠোঁট রেখে নয়। বরং এক পুরুষের ঠোঁটে ঠোঁট রেখে তোলপাড় ফেলেছেন তিনি।
‘শুভ মঙ্গল জাদা সাবধান’ নামে এই কমেডি সিনেমার একটি গান গাবরু প্রকাশ্যে এসেছে। সেখানে তাঁর সহ অভিনেতা জিতেন্দ্র কুমারের গাল দুহাতে জড়িয়ে ধরে আয়ুষ্মানকে চুম্বন করতে দেখা গেছে। আসলে এই সিনেমায় আয়ুষ্মান ও জিতেন্দ্র-র মধ্যে গভীর প্রেমের সম্পর্ক রয়েছে। যা সমকামিতাকে তুলে ধরেছে সিনেমায়। আর তুলে ধরেছে সমকামিতা নিয়ে সমাজের নানা ধারণা।
আয়ুষ্মান-জিতেন্দ্রর প্রেম এই সিনেমায় হাসির খোরাক তৈরি করেছে। সেইসঙ্গে সামাজিক একটি দিককেও তুলে ধরার প্রচেষ্টা হয়েছে সিনেমায়। সিনেমায় আয়ুষ্মানকে নাগিন নাচ করতেও দেখা যাবে সহ অভিনেতা গজরাজ রাও-এর সঙ্গে। সিনেমায় গাবরু গানটির সুরকার তানিষ্ক বাগচি। গান গেয়েছেন রোমি। সোমবারই প্রথম এই গান প্রকাশ্যে এসেছে। আর আসতেই হৈচৈ ফেলে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…