Entertainment

সেরা নায়িকার পুরস্কার চান বলিউডের অন্যতম সেরা নায়ক

হতে পারে তিনি অন্যতম সেরা অভিনেতাদের তালিকায় পড়েন। তবে এবার তিনি সিনেমার বিভিন্ন পুরস্কার অনুষ্ঠানে সেরা নায়িকা হিসাবে মনোনীত হতে চান।

নায়ক হিসাবে তিনি কতটা ক্ষমতাশালী অভিনেতা তার স্বাক্ষর তিনি ইতিমধ্যেই একাধিক সিনেমায় রেখেছেন। এতদিন তিনি অভিনেতা হিসাবে একাধিক পুরস্কারও ঝুলিতে পুরেছেন। এবার আর নায়ক নয়, নায়িকা হিসাবে সেরা হতে চান তিনি। চান সেরা নায়িকার পুরস্কার জিততে। সেজন্য সেরা নায়িকাদের তালিকায় নিজেকে দেখতে চান আয়ুষ্মান খুরানা।

একজন পুরুষ অভিনেতা সেরা নায়িকা হবেন কীভাবে? কেনই বা এমন আজব ইচ্ছা তাঁর? কারণটা পরিস্কার করেছেন আয়ুষ্মান নিজেই।

আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল’ সিনেমাটি বক্স অফিসে তোলপাড় ফেলেছিল। সিনেমায় সবচেয়ে বড় আকর্ষণটাই ছিল সিনেমার গল্প এবং আয়ুষ্মানের অভিনয়।

২০১৯ সালের সেই সিনেমার সাফল্যের হাত ধরেই এবার আসছে আয়ুষ্মানের ‘ড্রিম গার্ল ২’। এই সিনেমায় সংসারের প্রয়োজন দূর করতে আয়ুষ্মান খুরানা নারী সাজেন। তারপর তাঁর সেই নারী রূপে তাঁর সঙ্গে কী কী ঘটে, সেই মজার কাহিনির হাত ধরেই এগিয়েছে ড্রিম গার্ল ২।

ড্রিম গার্ল ২ সিনেমায় আয়ুষ্মান নারী চরিত্রেই অধিকাংশ সময় ধরা দিয়েছেন। তাই আয়ুষ্মান চান এই সিনেমায় অভিনয়ের জন্য তাঁকে সেরা অভিনেতা নয়, সেরা অভিনেত্রীর তালিকায় মনোনয়ন দেওয়া হোক বিভিন্ন সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।

যেহেতু আয়ুষ্মান নারী চরিত্রেই এই সিনেমায় মুখ্য, তাই নায়িকা হিসাবে পুরস্কার জিততে চান তিনি। আগামী ২৫ অগাস্ট প্রেক্ষাগৃহে আসতে চলেছে ড্রিম গার্ল ২। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026