Entertainment

রাতে শ্যুটিং থাকলে এক অন্য টানে একা ঘুরে বেড়ান আয়ুষ্মান খুরানা

রাতে শ্যুটিং থাকলে খুশিতে মন ভরে ওঠে অভিনেতা আয়ুষ্মান খুরানার। এক বিশেষ টানে শ্যুটিংয়ের ফাঁকে একাই নিঝুম রাতে শ্যুটিং স্পটের আশপাশে ঘুরে বেড়ান তিনি।

অভিনেতা অভিনেত্রী থেকে কলাকুশলী, সিনেমা জগতের মানুষজনের কাছে রাত জেগে শ্যুটিং গা সওয়া হয়ে যায়। অনেকের মধ্যরাতে শ্যুটিং পড়লে তাঁরা মনে মনে বিরক্ত হন। নেহাতই কাজ বলে যেতেই হয়।

কিন্তু বলিউড তারকা আয়ুষ্মান খুরানার ঠিক উল্টো। তিনি সারারাত জেগেই শ্যুটিং করতে পছন্দ করেন। অবশ্যই তার পিছনে আয়ুষ্মানের এক অন্য আকর্ষণ থাকে।

আয়ুষ্মান খুরানা জানাচ্ছেন, তিনি রাতেই যেন জেগে ওঠেন। রাতে অভিনয় করতে তাঁর খুব ভাল লাগে। তিনি চান যে রাতেই শ্যুটিং হোক। তবে শুধু শ্যুটিং বলেই নয়, অন্য এক আকর্ষণও তাঁর মনে কাজ করে।

রাতে শ্যুটিং থাকলে শ্যুটিং যেখানে হচ্ছে সেই জায়গাটা বাদ দিয়ে আশপাশটা নিঝুম হয়। আয়ুষ্মান সেখানে কাজের ফাঁকে চলে যান। তারপর সেখানে একাই ঘুরতে থাকেন। একটাই আকর্ষণে। আর তা হল চাঁদ।

আয়ুষ্মান রাতে চাঁদ দেখতে ভালবাসেন। এটা তাঁর ছোটবেলার আকর্ষণ। নিঝুম রাতের আকাশে চাঁদের দিকে চেয়ে দীর্ঘ সময় কাটিয়ে দিতে পারেন আয়ুষ্মান খুরানা।

আয়ুষ্মান এও জানিয়েছেন তিনি আসলে নিশাচর। রাতেই তাঁর মন প্রাণ জেগে ওঠে। তিনি তরতাজা হয়ে ওঠেন। রাতের আকাশে চাঁদ দেখা, চাঁদকে খুব মন দিয়ে পর্যবেক্ষণ করা তাঁকে টানে। তাই রাতে শ্যুটিং থাকলেই তিনি কাজের ফাঁকফোকরে একাই চাঁদ দেখে বেড়ান। যা তাঁকে আলাদা আনন্দ দেয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026