Entertainment

বিমানে বসে আছেন নায়ক, আশপাশে বসা যাত্রীদের দেহ আছে মাথা নেই

একটা ছবি অনেকের মাথা ঘুরিয়ে দিয়েছে। যে ছবিতে দেখা গেছে একটি বিমানে বসে আছেন নায়ক। আর তাঁর আশপাশে বসা যাত্রীদের কারও মাথা নেই।

একটি বিমান যার একটি সিটে বসে আছেন নায়ক। নায়কের নাম আয়ুষ্মান খুরানা। বলিউডের পরিচিত মুখ আয়ুষ্মান বসে তাঁর পাশের যাত্রীদের দিকে আঙুল দিয়ে ইশারা করছেন।

ছবিতে স্বাভাবিকভাবে প্রথমেই নজর কাড়ছেন আয়ুষ্মান। কিন্তু তিনি কার দিকে ইশারা করছেন তা দেখতে গিয়ে হাড় হিম হয়ে গেছে অনেকের।

ছবিতে দেখা গেছে আয়ুষ্মানের ডান পাশে যে ২ যাত্রী বসে আছেন তাঁদের মাথা নেই। মাথা ছাড়া বাকি দেহটা রয়েছে। তাঁরা বসে আছেন বাকি যাত্রীদের মতই। তবে মুণ্ডহীন অবস্থায়। এই হাড় হিম করা ছবিটি আয়ুষ্মান খুরানা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

আয়ুষ্মানের নতুন সিনেমা মুক্তি পেতে চলেছে আগামী ১৪ অক্টোবর। দিওয়ালীর আগে মুক্তি পেতে চলা ডক্টর জি সিনেমার পরিচালক বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপের বোন অনুভূতি। যাঁর পরিচালক হিসাবে আত্মপ্রকাশই ঘটছে এই সিনেমা দিয়ে।

সেই সিনেমার প্রচারের কাজ চলছে। প্রচারের অঙ্গ হল এই ছবিটি। প্রচার হোক, তা বলে মুণ্ডহীন দেহ! রহস্য অবশ্য পরে উন্মোচিত হয়েছে।

জানা গেছে আসলে যে বিমানে আয়ুষ্মান বসে আছেন সেটা বিমানই নয়। ওটা একটা সেট। যা ডক্টর জি সিনেমার প্রচারের ছবি তুলতেই তৈরি করা হয়েছে।

যেহেতু সবই সেট করে করা তাই আয়ুষ্মানের পাশে ওভাবে দেখানো হয়েছে মুণ্ডহীন ২ যাত্রীকে। যা আদপে বাস্তব নয়। তবে এই ছবি কিন্তু রীতিমত নজর কেড়েছে সকলের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026