Sports

ফের অলিম্পিকস থেকে সোনা জিতল ভারত

অলিম্পিকসের আসর থেকে সোনা এল ভারতের ঘরে। এবার এল প্যারাঅলিম্পিকস থেকে। এই প্রথম প্যারাঅলিম্পিকস থেকে সোনা জিতলেন ভারতের কোনও মহিলা প্রতিযোগী।

সামার অলিম্পিকস শেষ হওয়ার পরপরই শুরু হয় প্যারাঅলিম্পিকস। সামার অলিম্পিকসের আসর থেকে জ্যাভলিনে সোনা জিতে গোটা দেশকে গর্বিত করেছেন নীরজ চোপড়া। এবার প্যারাঅলিম্পিকস থেকে সোনা আনলেন অবনী লেখারা।

সোমবার ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং ইভেন্ট থেকে সোনা জেতেন অবনী। নয়া প্যারাঅলিম্পিকস রেকর্ডও গড়েন।

অবনী স্কোর করেন ২৪৯.৬। অবনীর থেকে প্রায় ১ পয়েন্ট কম করে রুপো জেতে চিনের কুইপিং ঝ্যাং। ব্রোঞ্জ পদক জিতে নেন ইউক্রেনের প্রতিযোগী।

ভারতে অবনীর আগে প্যারাঅলিম্পিকস থেকে ৩টি সোনা এসেছে এখনও পর্যন্ত। অবনীর হাত ধরে এল চতুর্থ সোনা। এর আগে ১৯৭২ সালে মুরলিকান্ত পেটকর সাঁতারে সোনা জিতেছিলেন।

২০০৪ সালে জ্যাভলিন থ্রো-তে সোনা জিতেছিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। ২০১৬ সালে হাইজাম্পে সোনা জেতেন থাঙ্গাভালু মারিয়াপ্পান। অবনী হলেন প্রথম মহিলা যিনি ভারতের হয়ে প্যারাঅলিম্পিকস থেকে সোনা জিতে আনলেন।

অবনীর এই দুর্দান্ত সাফল্যের পর বিভিন্ন মহল থেকে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। সাই থেকে ট্যুইট করে শুভেচ্ছা জানানো হয়।

এবার টেবিল টেনিসে ফাইনালে পৌঁছনো ভাবিনা প্যাটেলকে নিয়ে হৈচৈ চলছিল। আশা ছিল তিনি হয়তো ভারতকে সোনা এনে দিতে পারবেন। কিন্তু ফাইনালে চিনের প্রতিযোগীর কাছে হেরে যান তিনি। ফলে রুপো আসে ভাবিনা প্যাটেলের হাত ধরে।

তবে সেই খরা কাটিয়ে দিলেন অবনী। ভারতের এখন প্যারাঅলিম্পিকস আসরে পদক জয়ের সংখ্যা ৭টি। যার মধ্যে সোনা ১টি, ২টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ পদক রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026