World

১টা ট্যাটু করালেই দেশের মধ্যে ১ বছর বিনা খরচে যাতায়াত

দেশের যে কোনও প্রান্তে যেতে সরকারি যানবাহনে কোনও ভাড়া লাগবেনা। সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত। তবে তা পেতে গেলে করাতে হবে একটি ট্যাটু।

যে কোনও দেশের মানুষের জীবনে একটা বড় খরচ ট্রেনে, বাসে যাতায়াত। সারাবছরে যাতায়াত খাতে খরচ মোটা অঙ্কেরই হয়। কিন্তু সেই খরচ এক বছরের জন্য বেঁচে যেতে পারে। একটা টাকাও খরচ হবেনা। কিন্তু দেশের যে কোনও প্রান্তে নাগরিকরা সরকারি যানবাহনে যাতায়াত করতে পারবেন।

এমন একটা অফার পাওয়া গেলে কার না মন ভাল হয়। ১ বছর ট্রেনে, ট্রামে, বাসে এক পয়সাও খরচ নেই! এমনই এক অফার কিন্তু সত্যিই দেওয়া হচ্ছে।

তবে একটা শর্ত পূরণ করতে হবে। শরীরে একটি ট্যাটু করাতে হবে। এই একটি ট্যাটুর বিনিময়ে সারাবছর বিনামূল্যে যাতায়াত।

অস্ট্রিয়ায় একটি উৎসবে এমন এক অফার তোলপাড় ফেলে দিয়েছে। ট্যাটুটি অবশ্য বিশেষ ধরনের। ক্লাইম্যাটিকেট নামে এই ট্যাটুটি করাতে হবে শরীরে। যার অর্থ ক্লাইমেট টিকেট।

প্যারিস এগ্রিমেন্ট-এর শর্ত মেনে অস্ট্রিয়া জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে শামিল হয়েছে। সেখানে এখন পরিবেশে জোর দেওয়া হচ্ছে। পরিবেশ বান্ধব এমন বস্তুই গুরুত্ব পাচ্ছে। যার মধ্যে যানবাহনও পড়ছে।

এই ট্যাটু পরিবেশ পরিবর্তনের বার্তা যেমন বহন করছে, তেমন পরিবেশ বান্ধব যানবাহনে যাতায়াতেও উৎসাহ যোগাচ্ছে। তাই সরকার এমন একটা ট্যাটুর মধ্যে দিয়ে সচেতনতা বৃদ্ধির দিকে যেমন জোর দিতে চাইছে, তেমন সারাবছর বিনামূল্যে যানবাহনে যাতায়াতের সুবিধা দিয়ে দেশের মানুষের সব নজরও কেড়ে নিতে চাইছে। যদিও সরকারি এই প্রকল্প সে দেশে বিরোধীদের দ্বারা প্রবলভাবে সমালোচনার মুখেও পড়েছে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026