World

টয়লেটে বসতেই বিশেষ অঙ্গে পড়ল কামড়, লাফিয়ে উঠলেন বৃদ্ধ

টয়লেটে এসে বসেছিলেন ৬৫ বছরের এক বৃদ্ধ। কিন্তু কমোডে বসার পরই তাঁর শরীরের এক বিশেষ স্থানে পড়ে কামড়। লাফিয়ে উঠে পড়েন বৃদ্ধ।

টয়লেটে গিয়ে অন্যদিনের মতই বসেছিলেন। কমোডে প্রাতঃকৃত্য করতে বসার সময় তিনি কিছুই টের পাননি। কিন্তু বসার পরই ঘটল ঘটনাটা।

তাঁর পুরুষাঙ্গে একটি কামড় খান বৃদ্ধ। কিছু যে কামড়েছে তা সহজেই বুঝতে পারেন তিনি। কার্যত আঁতকে লাফিয়ে উঠে পড়েন কমোড থেকে।

তারপর যা দেখেন তা দেখে কার্যত জ্ঞান হারানোর মত অবস্থা হয় তাঁর। তিনি দেখেন তাঁর বিশেষ অঙ্গে যে কামড় বসিয়েছে সে মুখ বাড়িয়ে রয়েছে কমোড থেকে। আর সেটা কোনও ছোট পোকামাকড় নয়, একটা আস্ত পাইথন।

দ্রুত পুলিশে খবর যায়। আনা হয় সরীসৃপ বিশেষজ্ঞদের। তাঁরা ওই টয়লেট থেকে সাপটিকে উদ্ধার করেন। তারপর তার সারা গা ধোওয়া হয়। পরিস্কার করা হয় তার গায়ে লেগে থাকা নোংরা।

পরিস্কার করে সেটিকে তার মালিককে ফিরিয়ে দেওয়া হয়। মালিক আর কেউ নন, ওই ব্যক্তির পাশের বাড়িতে থাকা ২৪ বছরের এক তরুণ। যিনি বিষাক্ত নয়, এমন সাপ পুষে থাকেন। কিন্তু কীভাবে ওই বিশাল আকারের এশিয়ান পাইথনটি হাজির হল টয়লেটে?

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে টয়লেটের যে পাইপ তা ধরেই ওটি চলে আসে ওই বৃদ্ধের কমোডের মুখের কাছে। তারপর বৃদ্ধ বসতেই তাঁর পুরুষাঙ্গে কামড়ে দেয়। পাইথনটি পাশের বাড়ির পোষ্য বটে, তবে অসতর্কতার কারণেই বেরিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026