World

বিয়ের প্রস্তাবে সম্মতি দেওয়ার পরই পা হড়কে গভীর খাদে যুবতী

ভীষণ রোমান্টিকভাবে বিয়ের প্রস্তাবটা দিয়েছিলেন তাঁর প্রেমিক। প্রস্তাবে হ্যাঁ করেন তিনি। আর ঠিক সেই সময়ই পা যায় হড়কে। যুবতী পড়ে যান গভীর খাদে।

ভিয়েনা : চুটিয়ে প্রেমপর্ব চলার পর অবশেষে বিয়ের প্রস্তাবটা দিয়েই ফেলেন ২৮ বছরের তরুণ প্রেমিক। হতে পারে প্রেমিকার বয়স ৩২। কিন্তু তাঁদের ভালবাসার গভীরতায় কোনও খামতি নেই।

প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ওই যুবক যুবতীকে নিয়ে হাজির হন এক পাহাড়ের চুড়োয়। চারিদিকটা যেন কোনও শিল্পী মনের মত করে তুলি দিয়ে সাজিয়ে তুলেছেন।

তাঁরা হাজির হন একদম পাহাড়ের খাদের ধারে। স্বপ্নের মত লাগছিল চারধার। সেখানেই হাঁটু গেড়ে বসে যুবতীকে বিয়ের প্রস্তাব দেন ওই তরুণ।

এমন এক মুহুর্ত তো স্বপ্নের চেয়েও সুন্দর। আপ্লুত যুবতী সেই প্রস্তাবে সম্মতি জানান। আনন্দে আত্মহারা তখন তাঁর শরীর, মন। কিন্তু সেই আবেগঘন জীবনের এক চরম আনন্দের মুহুর্তে নিজের অজান্তেই তিনি পাহাড়ের একদম কিনারায় পা দিয়ে ফেলেন।

পা যায় হড়কে। আর নিজের টাল সামলে নেওয়ার সুযোগ পাননি ওই যুবতী। পড়তে থাকেন নিচের দিকে। তাঁকে বাঁচাতে তাঁর প্রেমিক চেপে ধরেন প্রেমিকার হাত।

কিছুটা সময় হাতটা ধরেও রাখেন। যুবতী তখন ঝুলছেন। তাঁকে টেনে ওপরে আনার চেষ্টা করেন ওই তরুণ। কিন্তু ব্যর্থ হন। শেষ পর্যন্ত হাত হড়কে ওই যুবতী নিচের খাদে পড়ে যান। ৬৫০ ফুট গভীরে গিয়ে পড়েন তিনি।

এদিকে প্রেমিকাকে বাঁচানোর শেষ চেষ্টা ব্যর্থ হয় তরুণের। কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে নিজেও খাদে পড়ে যান। তবে একদম নিচে এসে পড়েননি। বরং ৫০ ফুট নিচে পড়ার পর পাহাড়ের একটি খাঁজ চেপে ধরে নিজেকে রক্ষা করেন তিনি।

যদিও এই ঘটনার এখানেই শেষ নয়। এখন শীতকাল। পাহাড়ের কোলে তাই জমে ছিল বরফ। সেখানেই গিয়ে পড়েন ওই যুবতী। আর তাতে আশ্চর্য রক্ষার মত প্রাণে বেঁচে যান।

যদিও তাঁর আঘাত অত্যন্ত গুরুতর। গুরুতর তাঁর প্রেমিকের আঘাতও। হাড় ভেঙেছে। তাঁরও হাসপাতালে চিকিৎসা চলছে। তবে ভালবাসার দি এন্ড হয়নি।

চিকিৎসকেরা ২ জনকেই সারিয়ে তোলার চেষ্টা চালাচ্ছেন। ঘটনাটি ঘটেছে অস্ট্রিয়ার কারিন্থিয়ায়। অনেকে বলছেন তাঁদের এই গভীর প্রেমই তাঁদের প্রাণ রক্ষা করল।

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026