World

মেয়েকে গর্ভনিরোধক খাইয়ে ধর্ষণ, ৭২ বছরের পিতার হাজতবাস

তখন মাত্র ১০ বছর বয়স। হাতে পুতুল নিয়ে ঘুরত মেয়েটি। সেইসময়ে প্রথমবার ধর্ষণের শিকার হতে হয় ফুটফুটে শিশুটিকে। বাইরের কারও হাতে নয়। স্বয়ং পিতাই ছিলেন সেই ধর্ষক। মধ্য তিরিশের পিতার এই পাশবিক কাণ্ড ভাল করে বুঝেও উঠতে পারেনি শিশুমন। কিন্তু তার সঙ্গে এটা চলতেই থাকে। বাবা বোঝাত তাকে ভালবাসে, তাই এমন করে। মেয়েটিও ভাবত যখন বাবা বলছে তখন সেটা ঠিকই হবে।

১২ বছর বয়সে স্কুলে সদ্য সদ্য যৌন শিক্ষার ক্লাস করতে গিয়ে তার মনে প্রথম খটকা লাগে। বাবাকে প্রশ্ন করে সে। বাবা বোঝায় স্কুলে ভুল শেখাচ্ছে। মেয়ের ১৩ বছরে কোনও ঝুঁকি না নিয়ে তাকে গর্ভনিরোধক ট্যাবলেটও খাওয়াতে শুরু করে বিকৃতরুচির পিতা। বুঝতে পারে মেয়ে এবার সব বুঝতে পারছে। এবার শুরু হয় হুমকি। কাউকে কিছু জানালে সে তার ভাইকে আর দেখতে পাবেনা বলে বাবাই ভয় দেখায় মেয়েকে। যদিও বছর ১৪ পার করার পর আর ঝুঁকি নেয়নি বাবা। কিন্তু সেই ভয়ংকর স্মৃতি এই ৫০ বছরেও অমলিন সেদিনের সেই ছোট্ট শিশুটির। তবু তিনি এখনও পিতার বিরুদ্ধে পুলিশে যাননি। গেলেন তাঁর মা। যখন তিনি জানতে পারলেন মেয়েকে কিভাবে দিনের পর দিন ধর্ষণ করে গেছে তাঁর স্বামী। ২০১০-এ নিগৃহীতার মা স্বামীর বিরুদ্ধে সব জানিয়ে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা দায়ের করেন। ২০১৩ সালে অভিযুক্তকে ইংল্যান্ড থেকে ফিরিয়ে এনে ১৮ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় অস্ট্রেলীয় আদালত। ২০১৬ সালে ৭২ বছরের সেই পাশবিক পিতার শরীরের কথা মাথায় রেখে সাজা কমানোর আর্জি জানান তার আইনজীবী। কিন্তু সেই আবেদন নাকচ হয়ে গেছে।

News Desk

মীন রাশির সোমবার নীল পুজোর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 12, 2026

এই প্রথম ভারতে জন্ম নেওয়া কোনও চিতা উপহার দিল ৪ স্বাস্থ্যবান চিতা শাবক

এই প্রথম এমনটা ঘটল ভারতের মাটিতে। ভারতেই জন্ম নেওয়া কোনও চিতা এবার জন্ম দিল ৪…

April 12, 2026

জাতীয় সড়ক তো অনেক, কোথায় আছে পর্যটকদের পছন্দের ১ নম্বর জাতীয় সড়ক

দেশের যে প্রান্তেই যাওয়া যাক জাতীয় সড়ক তো পাওয়াই যায়। সেগুলির নম্বরও রয়েছে। দেশের ১…

April 12, 2026

আর ২০ কিলোমিটার যেতে হবেনা গ্রামবাসীদের,‌ এ গ্রামের ঘরে ঘরে পৌঁছল পানীয় জল

পানীয় জলের জন্য এতদিন ১৫ থেকে ২০ কিলোমিটার পথ যেতে হত গ্রামবাসীদের। তার থেকে মুক্তি…

April 12, 2026

খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা, সম্মানজনক আচরণে জোর দিল এই গ্রাম

সম্মানজনক আচরণের বিকাশে পথ দেখাল একটি গ্রাম। এখানে খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা। না…

April 12, 2026

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026