World

এখনই বাড়ি ছেড়ে পালাও, বলছে প্রশাসন, কি এমন হল এই জায়গায়

বাড়ি ছেড়ে এখনই পালাতে বলছে খোদ প্রশাসন। সঙ্গে নিতে বলছে প্রয়োজনীয় জিনিস। এমন কি হল এই জায়গায় যে এই ঘোষণা।

বাড়ি থেকে যত দ্রুত সম্ভব পালাতে হবে। বাড়ির মায়া ত্যাগ করে বরং যা প্রয়োজনীয় সেগুলি গুছিয়ে নিয়ে পালাতে হবে। আর সেটাও সময় যতটা সম্ভব কম নষ্ট করে। এমনই আহ্বান জানাল প্রশাসন।

একটি বিশাল অঞ্চল জুড়ে এই সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দারা চাইলে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে পারেন। ত্রাণ শিবিরের সংখ্যা বৃদ্ধি কার্যত যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চালাচ্ছে প্রশাসন।

২৭০ কিলোমিটার এলাকা জুড়ে যত শহর গ্রাম রয়েছে সেখানকার সকল বাসিন্দার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু কি এমন হল যে এমনভাবে প্রশাসনকে এত মানুষকে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার সতর্কতা জারি করতে হল?

ঘটনাটি অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার উত্তরপূর্ব প্রান্তের টাউনসভিল থেকে বাবিন্দা পর্যন্ত সমুদ্রের ধার ধরে ছড়িয়ে থাকা সব শহর গ্রামের জন্যই এই ঘোষণা। কারণটা বৃষ্টি। এক এমন বৃষ্টি যা মাত্র ১৮ ঘণ্টায় ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত ঘটিয়েছে।

তাই অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের অনুমান খুব দ্রুত এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হড়পা বান চরম আকার নিতে চলেছে। যা ভাসিয়ে নিয়ে যাবে বাড়িঘর, গাছপালা, দোকানপাট। এতটাই শক্তিশালী হবে সেসব হড়পা বান। তাই প্রাণ বাঁচাতে সকলকে দ্রুত বাড়ি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যদিও এই ঘোষণার মধ্যেই হড়পা বানের দাপট শুরু হয়ে যায়। খুব দ্রুত প্রশাসনের তরফেও মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার যথাসাধ্য বন্দোবস্ত করা হয়।

কুইন্সল্যান্ডের কাছে সমুদ্রের ওপর তৈরি হয়েছে ৩টি ঘূর্ণিঝড়। তার জেরেই এমন অস্বাভাবিক বৃষ্টিপাত। আর তার হাত ধরেই হড়পা বানের দাপটে আপাতত লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026