World

তাপমাত্রা ছুঁয়েছে ৪৭°, গরমে দগ্ধ হয়ে মৃত ৪০০

আকাশপথ ছেড়ে ঝুপ ঝুপ করে নিচে পড়ছে শয়ে শয়ে মৃতদেহ। যাদের মধ্যে বেশিরভাগই প্রাপ্তবয়স্ক। এমনকি গাছের আনাচে কানাচে ঝুলছে প্রাণহীন দেহ। সাধারণত ঠান্ডা স্যাঁতসেঁতে জায়গায় থাকতে বেশি পছন্দ করে তারা। অন্ধকার ছাড়া বার হয়না আস্তানা ছেড়ে। তাহলে কেন এমন মহামারির মত এক লহমায় ঝরে গেল এতগুলো বাদুড়ের প্রাণ?

আসলে জানুয়ারির শুরু থেকেই একদিকে যখন শৈত্যপ্রবাহে কাঁপছিল উত্তর গোলার্ধ, তখন উল্টো চিত্র দক্ষিণে। পারদ ছুঁয়েছে ৪৭ ডিগ্রির ঘর। গত ৮০ বছরে সূর্যের এমন চড়া মেজাজ দেখেননি দক্ষিণ গোলার্ধের অন্যতম মহাদেশ অস্ট্রেলিয়াবাসী। সূর্যের সেই প্রখর তেজের কারণেই আরও এক বিরল ঘটনার সাক্ষী থাকলেন সিডনিবাসী। প্রবল গরমে সেখানকার মানুষ কোনওরকমে টিকে গেলেও টিকতে পারল না কয়েকশো বাদুড়। গরমে ঝলসে একদিনে মৃত্যু হল সিডনির দক্ষিণ পূর্বাঞ্চলের প্রায় ৪০০ বাদুড়ের। সিডনির ক্যাম্পবেলটাউন ‘ফক্স ব্যাট’-এর রাজ্য নামেই পরিচিত। প্রবল গরমে ঠান্ডা আশ্রয় না পেয়েই যে তাদের মৃত্যু হয়েছে, এবিষয়ে নিশ্চিত পরিবেশপ্রেমীরা।

সিডনিবাসী অবাক চোখে দেখেন আকাশ থেকে ঝুপ ঝুপ করে মাটিতে এসে পড়ছে কালো মত কিছু। কি ওগুলো? উৎসুকভাবে কাছে যেতেই অবাক হয়ে গেলেন তাঁরা। একের পর এক বাদুড় পড়ে আছে রাস্তা, ফুটপাথ, ঘাস জমি বা গাছের ডালে। আরও কয়েকশো বাদুড়ের নিখোঁজ হওয়ার আশঙ্কা করছেন সেখানকার পরিবেশপ্রেমীরা। মূলত ‘হিট স্ট্রোক’ থেকে বিশাল সংখ্যক বাদুড়ের মৃত্যু হয়েছে বলে ধারণা তাঁদের। মাত্রা ছাড়া গরম প্রাণিদের এইভাবে জীবন কেড়ে নেওয়ায় স্বভাবতই উদ্বিগ্ন তাঁরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026