SciTech

রাতে বেশি আলোর সামনে থাকা ভুল, সকালে ঠিক উল্টোটা, বলছেন গবেষকেরা

রাতে যত বেশি আলোর সামনে থাকা হবে ততই বিপদ বাড়বে। বরং যতটা কম আলো এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশে কাটানো যায় ততই মঙ্গল। বলছেন গবেষকেরা।

সন্ধে নামার পর ঘরে ঘরে জ্বলে ওঠে আলো। শহর থেকে গ্রাম, রাস্তাঘাট আলোকিত করা হয় বৈদ্যুতিন আলোর রোশনাইতে। শহর বা মফঃস্বল এলাকায় অনেক জায়গাকে প্রচুর আলোয় আলো ঝলমল করে রাখা হয়। যেখানে আলো বেশি, সেখানে মানুষের সমাগমও নজর কাড়ে।

পর্যটকদের আকর্ষিত করতে অনেক জায়গা আলোয় আলোয় সেজে থাকে। এই অনেক আলো দেখতে ভাল হলেও তা কিন্তু মোটেও শরীরের জন্য ভাল নয়। অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি গবেষণাপত্রে দাবি করেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে সন্ধে নামার পর যদি কেউ অতিরিক্ত আলোকোজ্জ্বল জায়গায় থাকেন তাহলে তাঁর আয়ু হ্রাস হবে।

২১ থেকে ৩৪ শতাংশ জীবন সংশয় তৈরি হবে। কারণ কৃত্রিম আলো দেহের সারকেডিয়ান রিদমকে বিব্রত করে। যা শারীরিক, মানসিক এবং আচরণগত দিককে পরিবর্তন করে।

যার প্রভাবে নানা রোগও প্রকট হতে থাকে। হৃদরোগ, স্থূলতা, মধুমেহ-র মত রোগ থাবা বসায় শরীরে। এছাড়া মানসিক সমস্যাও কিছু ক্ষেত্রে বৃদ্ধি পায়।

গবেষকেরা জানিয়েছেন, ৪০ থেকে ৬৯ বছর বয়স্ক ৮৯ হাজার মানুষের দেহে লাইট সেন্সর লাগিয়ে এই পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষার তথ্য পর্যালোচনা করেই তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

রাত নামলে অতিরিক্ত আলোর সামনে থাকলে যেমন জীবন সংশয় তৈরি হয়, তেমনই সকালে সূর্যের আলোয় থাকলে ১৭ থেকে ৩৪ শতাংশ আয়ু বৃদ্ধি হয় বলে দাবি গবেষকদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026