World

রাতারাতি সবুজ হয়ে গেল বিখ্যাত বন্দরের জলরাশি

রাতারাতি বদলে গেল রং। এ বন্দরের জলের রং কেমন তা সকলের জানা। সেই জল আচমকা গাঢ় সবুজে রূপান্তরিত হওয়ায় রাতের ঘুম উড়ে যায় স্থানীয় প্রশাসনের।

এ বন্দর কেবল দেশের মধ্যেই পরিচিত নয়, চেনেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষও। ইংরাজি নববর্ষের দিন এই বন্দরেই হয় চোখ ধাঁধানো আতসবাজির খেলা। সেই বন্দরের জলের রং সকলের জানা।

সেই জল রাতারাতি সবুজ হয়ে গেল। গাঢ় সবুজ রং হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসনের তরফে জল ঘিরে ফেলা হয়।

নজর দেওয়া হয় মাছ‌দের কোনও ক্ষতি হল কিনা তা দেখতেও। এটাও দেখার চেষ্টা হয় ওই সবুজ কতটা ক্ষতিকর, কতটা বিষাক্ত। সেই সঙ্গে শুরু হয় কীভাবে বন্দরের বিপুল জলরাশি এমনভাবে সবুজ হয়ে গেল তার খোঁজ।

খোঁজ করতে গিয়ে প্রাথমিকভাবে প্রশাসনের তরফে যা জানানো হয়েছে তা হল এই রং এসেছে একটি ড্রেনের জলে মিশে। যে জল এসে ওই বন্দরের জলে পড়ছে।

সবুজ কারণ একটি বিশেষ ধরনের ডাই। যা ব্যবহার করেন কল মিস্ত্রিরা। পাইপের কোথাও লিক থাকলে তা খুঁজে পাওয়ার জন্য এই ডাই ব্যবহার করা হয়। যা একেবারেই বিষাক্ত নয়।

এ থেকে মাছদের বা জলজ জীবনের ক্ষতির সম্ভাবনা নেই। কিন্তু কীভাবে মিশে গেল এই ডাই? সেটা এখনও পরিস্কার নয়। তাই তা জানতে তদন্ত শুরু হয়েছে।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনি হারবারের জলে। বিখ্যাত সিডনি হারবার কেবল একটি বন্দর নয়, একটি পর্যটন স্থলও। যেখানে সারাবছর পর্যটকের ভিড় লেগেই থাকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026