SciTech

ঝুঁকি নিয়ে মিলনের সময় গান গায় পুরুষরা, স্ত্রীদের পছন্দ না হলে জীবন যায়

যখন মিলনের সময় আসে তখন পুরুষরা গান গাইতে থাকে। সে গান পছন্দ না হলে কিন্তু জীবনের ঝুঁকি আছে। তা জেনেই গান গাইতে হয় পুরুষদের।

পৃথিবীর বুকে অনেক আজব কাণ্ডকারখানাই ঘটে। জঙ্গলে আবার অন্যই আইন চলে। সেই জঙ্গলেই এক আজব কাণ্ডের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। ইকোলজি অ্যান্ড ইভোলিউশন নামে একটি পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে বিজ্ঞানীরা দাবি করেছেন তাঁরা গ্রিন অ্যান্ড গোল্ডেন বেল ফ্রগ নামে এক প্রজাতির ব্যাঙদের একটি চমকে দেওয়া প্রবণতার কথা জানতে পেরেছেন।

এই প্রজাতির ব্যাঙদের ক্ষেত্রে মিলনের সময় এলে স্ত্রী ব্যাঙকে আকর্ষিত করতে পুরুষ ব্যাঙ গান ধরে। সেই গান ভাল লাগলে স্ত্রী ব্যাঙেরা আকর্ষিতও হয়।

কিন্তু ঝুঁকিটা হল, না পছন্দ হওয়ার। যদি দেখা যায় স্ত্রী ব্যাঙের এই গান পছন্দ হল না, তখন কিন্তু তারা পুরুষ ব্যাঙটির জন্য ভয়ংকর হয়ে ওঠে।

স্ত্রী ব্যাঙ এসে সোজা মুখে পুড়ে ফেলে পুরুষ ব্যাঙকে। তারপর আস্তে আস্তে গিলে ফেলে তাদের। স্ত্রী ব্যাঙয়ের হাত থেকে জীবন রক্ষার বিশেষ সুযোগ থাকেনা পুরুষদের। কারণ এই প্রজাতির স্ত্রী ব্যাঙেরা চেহারায় পুরুষদের চেয়ে বড় হয়।

তাদের শক্তিও পুরুষদের থেকে বেশি হয়। ফলে দিব্যি তারা পুরুষ ব্যাঙকে খেয়ে ফেলে। এই ঘটনা বিজ্ঞানীদের অবাক করেছে।

অস্ট্রেলিয়ার জঙ্গলে এই ব্যাঙদের দেখা মিললেও এই এক আজব প্রবণতার জন্য এই প্রজাতির ব্যাঙের সংখ্যাও কমছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। এই ঘটনা ঘটে যখন ব্যাঙদের মিলনের সময় আসে তখনই। পৃথিবীতে এও এক আশ্চর্য ঘটনা।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026