World

ভোর আর বিকেলে লাল হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় পাথর

পৃথিবীর সবচেয়ে বড় পাথর। সে পাথর ভোরে আর বিকেলে অন্যই রূপ ধারণ করে। লাল রং ফেটে বার হয় তার গা দিয়ে।

পৃথিবীর সবচেয়ে বড় প্রস্তরখণ্ড বলা হয় একে। তবে পাথর বলা হলেও আদপে এটি একটি পাহাড়। যার মাপজোক দিলে অনেকেই বিশ্বাস করতে পারবেননা। এক পাথরের পাহাড়। যে পাহাড়ের খাদ ১ হাজার ১৪২ ফুট। এর পরিধি ৫.৮ মাইল। লাইম স্টোন পাথরের এই পাহাড় একটিমাত্র পাথরের টুকরোয় তৈরি। কোথাও পাথরে কোনও জোড় নেই। নেই একাধিক পাথরের খণ্ড।

একটা পাথর এতটাই বিশাল যে তা ঘুরে দেখতে বহু সময় লেগে যাবে। একটা বিশাল পাহাড় যা একটিই মাত্র পাথর। পৃথিবীর এই আজব এক পাথরের পাহাড় হল বিশ্বের সবচেয়ে বড় পাথরের উদাহরণ।

এই পাহাড় যে পর্যটন আকর্ষণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য। তবে পর্যটকেরা এখানে হয় ভোরে অথবা বিকেলের দিকে আসতে সবচেয়ে বেশি পছন্দ করেন।

কারণ লাইম স্টোনের এই পাহাড়ে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড রয়েছে। যার ওপর সূর্যের ভোরের ও বিকেলের আলো পড়লে পুরো পাহাড়টা টকটকে লাল রংয়ে রেঙে ওঠে।

অস্ট্রেলিয়ার উলুরু পাহাড় বলেই বিখ্যাত পৃথিবীর এই সবচেয়ে বড় পাথর। জনপ্রাণিহীন প্রান্তরে এই পাহাড়টি একমাত্র দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে।

ভোর বা বিকেলে লাল হওয়া বলেই নয়, সারা দিনেও বিভিন্ন সময়ে উলুরু পাহাড়ের রং বদলে যায়। যা পর্যটকরা দারুণভাবে উপভোগ করেন। পৃথিবীর এই সবচেয়ে বড় পাথরটি দেখতে সেপ্টেম্বর থেকে নভেম্বরেই সবচেয়ে বেশি পর্যটক ভিড় জমান।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026