World

ঘর নয়, কেবল বারান্দার ভাড়া মাসে ৮১ হাজার, চমকে দিল বিজ্ঞাপন

মানুষ মাথাগোঁজার জন্য অনেকসময় বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নেন। তার বিজ্ঞাপনও অনেক। কিন্তু কেবল একটা বারান্দা ভাড়ার বিজ্ঞাপন কার্যত চমক দিল।

অনেকসময় মানুষ বাড়ি বা ঘর বা ফ্ল্যাট ভাড়া নেন। জায়গার ওপর ভাড়া স্থির হয়। অনেক সময় বর্ধিষ্ণু অঞ্চল বা শহরের মধ্যে ভাড়া বেশি হয়। আবার শহর থেকে দূরে ভাড়া কম হয়। বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় সকলেই ঘরের সংখ্যা, রান্নাঘর, বাথরুম সব দেখে নেন।

আর সঙ্গে একটা বারান্দা পেলে তো কথাই নেই! অনেকেই পছন্দ করে ফেলেন। কিন্তু বারান্দা পাওয়া যাবে কিন্তু ঘর নয়। এমন ভাড়া কি কেউ নিতে চাইবেন?

চাওয়া দূর, কেবল বারান্দাও যে ভাড়া পাওয়া যেতে পারে এটাই অনেকের মাথায় আসেনা। কিন্তু সমাজ মাধ্যমে একটি বিজ্ঞাপন সকলের চক্ষুস্থির করে দিয়েছে।

সেখানে এক ব্যক্তি একটি বারান্দা ভাড়া দিতে চান বলে জানিয়ে বিজ্ঞাপন দিয়েছেন। সেখানে বারান্দাটিকে সানি রুম বা রোদ খেলে এমন ঘর বলেই ব্যাখ্যা করা হয়েছে।

একটি বারান্দা। বারান্দাটি কাচ দিয়ে একপাশ ঘেরা। বারান্দায় একটা খাট পাতা আছে। বাকি সামান্যই অংশ হাঁটাচলার জন্য রয়েছে। বারান্দায় একজন শোয়ার মত খাট পাতা হলে বারান্দার আর বাকি কি থাকে!

এটা ভাড়া পাওয়া যাচ্ছে। তাও আবার নেহাত কম খরচ নয়। অস্ট্রেলিয়ার সিডনিতে এই বারান্দার ভাড়া মাসে চাওয়া হয়েছে ৯৬৯ ডলার। ভারতীয় মুদ্রায় ৮১ হাজার টাকার কিছু বেশি।

একটা বারান্দাও যে ভাড়া পাওয়া যেতে পারে, আর তার ভাড়া যে এমন একটা বিশাল অঙ্কের হতে পারে এটা দেখেই হতবাক অস্ট্রেলিয়া বলেই নয়, ভারতের সব প্রান্তের মানুষ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026