SciTech

আশ্চর্য ভাবে পাওয়া যায় ১৩০৬ পায়ের প্রাণি

এই আশ্চর্য ঘটনা আজও সকলের মুখে মুখে ঘোরে। পৃথিবীর সবচেয়ে বেশি পা থাকা প্রাণির দেখা মিলেছিল মাটির অনেক তলায়। তাও একটা বিশেষ কারণে।

তার চোখ নেই। কিন্তু পা গুনতে শুরু করলে শেষ হবেনা। একটা প্রাণির এত পা থাকতে পারে? অবশ্য কিছু অতিরিক্ত পা থাকা কীট দেখতে পাওয়া যায় আশপাশে। কিন্তু তাদেরও এত পা থাকেনা।

এর পায়ের সংখ্যা ১ হাজার ৩০৬টি! শুনলে বিশ্বাস হতে চাইবে না। কিন্তু অতগুলো পা-ই রয়েছে তার শরীরে। বেশি পা থাকা কীটদের বলা হয় মিলিপেড।

এটি সেই গোত্রের সবচেয়ে বড় আবিষ্কার। এই প্রাণি কিন্তু জঙ্গল, জলা বা কোনও গ্রামের ঝোপঝাড়ে দেখতে পাওয়া যায়নি। বরং দেখা গিয়েছিল মাটির অনেক তলায়।

অস্ট্রেলিয়ার পশ্চিম দিকের একটি অংশে মাটি খোঁড়া শুরু হয়েছিল। কারণ বিশেষজ্ঞদের ধারনা ছিল ওখানে মাটির তলায় সোনা রয়েছে। সোনার খনি উদ্ধারের চেষ্টায় মাটির অনেক নিচ পর্যন্ত খুঁড়ে ফেলা হয়।

প্রায় ৬০ মিটার খুঁড়ে ফেলার পর সেই অনেক গভীরে আচমকা এক প্রাণির দেখা মেলে। অবশ্যই একটি কীট। যা দেখে সকলেই বুঝতে পারেন এ প্রাণির দেখা আগে মেলেনি।

পরে ওই কীটটিকে পরীক্ষা করে বিশেষজ্ঞেরা জানান, তাঁরা বিশ্বের সবচেয়ে বেশি পা যুক্ত কীটের দেখা পেয়েছেন। যার দেহে ১ হাজার ৩০৬টি পা রয়েছে।

সোনার খনি আবিষ্কার করতে গিয়ে বিশ্বের সবচেয়ে বেশি পায়ের প্রাণি আবিষ্কার হয়ে যায় ২০২১ সালেই। এমন প্রাণিও যে এই পৃথিবীতে বিরাজ করছে তা এর আগে কারও জানা ছিলনা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026