World

বাড়ির দরজায় মিলনে মত্ত ২ জন, দেখে ভিরমি খেলেন গৃহবাসী

বাড়ির দরজায় যদি এমন দৃশ্য দেখতে পাওয়া যায় তাহলে ভিরমি খাওয়ারই তো কথা। যদিও তারা যুগলেই মত্ত ছিল। তবু গৃহবাসীর শঙ্কা গেল কই।

বাড়ির দরজা দিয়ে বার হলেই তারা সামনে পড়ছে। দরজার সামনে একেবারে খোলা আকাশের নিচে তারা মত্ত। মত্ত শরীরী মিলনে। অন্য কোনও দিকে মন দেওয়ার সময় তাদের নেই।

কিন্তু বাড়ির লোকজন নিশ্চিন্ত হতে পারলেন না। তাই তাঁরা ঝুঁকি না নিয়ে বিষয়টি জানিয়ে দিলেন সঠিক জায়গায়। আর তা জানতে পেরে একজন দ্রুত হাজির হলেন সেখানে।

২টি অত্যন্ত বিষধর সাপ ওই বাড়ির দরজার সামনে মিলনে মত্ত। তারা সেভাবে টেরও পেল না যে তাদের পিছনে এগিয়ে আসছেন একজন। ওই ব্যক্তি সাপ ধরায় সিদ্ধহস্ত।

তিনি সন্তর্পণে এগিয়ে এসে সাপ ২টির পিছনে হাজির হন। তারপর অতি দ্রুত একে অপরকে জড়িয়ে থাকা সাপ ২টির ২টি লেজ চেপে ধরে নেন।

এবার অবশ্য সাপ ২টি মিলন ছেড়ে বিপদ বুঝতে পারে। এই ব্যক্তি বেশি সময় দেননি সাপ ২টিকে। চট করে পুরে ফেলেন হাতে থাকা বিশেষ ব্যাগে।

বিষধর সাপেরা একেবারে দোরগোড়ায় থাকায় যে আতঙ্ক পেয়ে বসেছিল ওই বাড়ির লোকজনের মনে তা থেকে তাঁরা রেহাই পান। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়।

সাপের শঙ্খ লাগা, ছবি – সৌজন্যে – ফেসবুক – @SunshineCoastSnakeCatchers

এই ঘটনার ছবি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়া তো বটেই, সেই সঙ্গে এই খবর বিদেশি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়। অবশ্য এটা প্রথম নয়। এর আগেও বাড়িতে, লোকালয়ে সাপদের মিলনে মত্ত হওয়ার খবর সামনে এসেছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026