World

অন্য সুখ পেতে ব্যক্তিগত অঙ্গে ব্যাটারি ঢুকিয়ে হাসপাতালে বৃদ্ধ

তাঁর বয়স ৭০ পার করেছে। হালে সেই বৃদ্ধ অন্য সুখ পেতে নিজের ব্যক্তিগত অঙ্গে ব্যাটারি ঢুকিয়ে দেন। তারপর যা হওয়ার তাই হয়। সোজা হাসপাতাল।

৭০ বছর পার করেছে তাঁর বয়স। তবে দৈহিক সুখের আশা তাঁকে তাড়া করে। সেই সুখ আর তৃপ্তি পেতে তিনি তাঁর পুরুষ অঙ্গে ব্যাটারি ঢুকিয়ে দেন। একটা নয় তিনটে। ৩টি বোতাম আকারের ব্যাটারি তিনি এক এক করে তাঁর পুরুষ অঙ্গে প্রবেশ করিয়ে দেন। ভেবেছিলেন তাতে তিনি কাঙ্ক্ষিত সুখ আর তৃপ্তি উপভোগ করতে পারবেন।

কিন্তু হিতে বিপরীত হয়। ব্যাটারি প্রবেশ করার পর ক্রমে সেখানে ব্যথা বাড়তে শুরু করে। প্রথম দিকে চিকিৎসকের কাছে গিয়ে এসব কথা বলতে সংকোচ বোধ হচ্ছিল তাঁর। তাই নিজেই ব্যাটারি বার করার চেষ্টা করেন।

কিন্তু পারেননি। অগত্যা এক সময় যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি হাসপাতালে হাজির হন। সেখানে চিকিৎসকেরা সব শুনে দ্রুত অপারেশনের পথে যান।

অপারেশন করে ৩টি ব্যাটারিই বার করতে সমর্থ হন চিকিৎসকেরা। অপারেশনের পর বৃদ্ধও স্বস্তি পান। ক্রমে সুস্থও হয়ে ওঠেন তিনি। তবে এই ঘটনা চিকিৎসকদেরও অবাক করেছে।

এভাবে ব্যাটারি ঢুকিয়ে মিলন সুখ কীভাবে সম্ভব তা চিকিৎসকেরা বুঝে উঠতে পারছেন না। এটা মাথায় এল কেন তাও বোঝা যাচ্ছেনা। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়।

তবে ইতিমধ্যেই এই ঘটনার কথা সারা বিশ্বের সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই বৃদ্ধের অমন কাণ্ডে হাসি চাপতে পারেননি। তবে তিনি যা করেছিলেন তা সুখ দূরে থাক তাঁর জীবনও কেড়ে নিতে পারত।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026