World

সারাবছর রং বদলায় এই ডোরাকাটা মৌচাক পাহাড়

পৃথিবীতে এমন পাহাড়সারি এক জায়গাতেই রয়েছে। যা শুধু দেখা নয়, অবাক হয়ে চেয়ে থাকার মত। প্রতিটি পাহাড়ই ডোরাকাটা মৌচাক।

এ পাহাড়সারি যেমন মানুষকে চমক দেয়, তেমনই তার গবেষকদের কাছে গুরুত্বও অপরিসীম। কারণ এ পাহাড় পৃথিবীর বিবর্তনের নানা সময়ের ইতিহাসকে জানতে সাহায্য করে। তবে গবেষণার প্রয়োজন বাদ দিলে এ পাহাড়সারির রূপই অনন্য। যার টানেই বছরে সাধারণত এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন একে চোখের দেখা দেখতে।

৬ লক্ষ একর জমি জুড়ে অবশ্য ছড়িয়ে আছে এ পাহাড়সারি। অথচ প্রতিটি পাহাড়ই একরকম দেখতে। খুব যে উঁচু তা নয়। তবে পাহাড়ের সারা গায়ে ডোরাকাটা। তাও আবার রঙিন ডোরা।

প্রতিটি পাহাড়ই বেলেপাথরের তৈরি। নানা স্তর রয়েছে সেখানে। স্তর বদলে গেলে রংও বদলে যায়। আবার ঋতুর বদলও রং বদলায় এ পাহাড়সারির।

উপর থেকে দেখলে মনে হবে যত দূর চোখ যায় অগুন্তি মৌচাক যেন জমির ওপর সাজানো রয়েছে। যার গায়ে নানা রং। আর সেসব রং বর্ষায় যা থাকে শীতে থাকেনা, আবার শীতে যা থাকে গ্রীষ্মে থাকেনা।

পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলের এই বাঙ্গল বাঙ্গল রেঞ্জ সারাবিশ্বে বিখ্যাত তার অপরূপ রূপের জন্য। এই পাহাড়সারি দেখার সবচেয়ে ভাল উপায় হল উপর থেকে তা দেখা। এজন্য পর্যটকদের ব্যবস্থাও রয়েছে। যাতে তাঁরা উপর থেকে এই পাহাড়সারি দেখতে পারেন।

উপর থেকে দেখলে মনে হয় ঠিক যেন রঙবেরঙয়ের ডোরাকাটা মৌচাক সারি দিয়ে চলে গেছে। তবে এ পাহাড়গুলি ভঙ্গুর। তাই এতে সাধারণ মানুষকে বিশেষ চড়তে দেওয়া হয়না।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026