World

হেয়ার ড্রায়ার ব্যবহার করায় প্রায় ৮০ হাজার টাকা জরিমানা হল মহিলার

স্নানের পর চুল শুকোনোর জন্য অনেক মহিলা হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। সেজন্য যে তাঁকে ৮০ হাজার টাকার মত গুনতে হবে তা আশা করেননি এক মহিলা।

তিনি হোটেলের ঘরে স্নান সেরে একটি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকনো করার চেষ্টা করছিলেন। এমনটা অনেক মহিলাই করে থাকেন। যেহেতু মহিলাদের চুল লম্বা হয় তাই অনেক সময় তা দ্রুত শুকনো করার জন্য মহিলারা হেয়ার ড্রায়ার মেশিন ব্যবহার করেন। সেটাই তিনি করেছিলেন হোটেলের ঘরে।

এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। মহিলা বেরিয়ে দেখেন দমকল বাহিনীর লোকজন এসে হাজির হয়েছেন। তখনকার মত বিষয়টি মিটে যায় যখন ওই মহিলা জানান তিনি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকনো করছিলেন। সমস্যাটা হয় হোটেল ছাড়ার সময়।

ওই মহিলাকে একটি বিল ধরায় অস্ট্রেলিয়ার পার্থ শহরের ওই হোটেল। হাতে দমকল বাহিনীকে ডাকার জন্য অতিরিক্ত প্রায় ১ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলারের বিল ধরায়। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮০ হাজার টাকার কাছাকাছি।

ওই মহিলা আকাশ থেকে পড়েন। তিনি স্নান করে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে কি অপরাধ করে ফেলেছেন তা তিনি বুঝতে পারেননা। কিন্তু হোটেলও তাঁর কোনও কথা শুনতে চায়নি বলেই অভিযোগ।

এদিকে অস্ট্রেলিয়ায় দমকল বাহিনী এলে এত বেশিও চার্জ করেনা। তাই যে অতিরিক্ত টাকা হোটেল নিয়েছিল তা ফেরত পেতে ওই মহিলা আবেদন করেন হোটেলের কাছে।

প্রথমে মহিলার আবেদনকে গুরুত্বই দিচ্ছিল না হোটেল কর্তৃপক্ষ। পরে অবশ্য দমকল ডাকার খরচ বাদ দিয়ে তারা যে অতিরিক্ত টাকা চার্জ করেছিল তা ফেরত দিয়ে দেয়। এই খবর অস্ট্রেলিয়া তো বটেই বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026