World

কুমিরের কবলে পড়ে গাড়ির ছাদে ৫ দিন, অর্ধমৃত ২ তরুণ

আগে গেলে অতল সমুদ্র, পিছনে গেলে খাবে কুমির। টানা ৫ দিন ধরে এভাবেই চলে কুমির-ডাঙ্গা খেলার মতো টানাপোড়েন। শেষপর্যন্ত পরিচিতদের তৎপরতায় পোষ্য কুকুরসহ চার্লি উইলিয়াম ও বিউ ব্রুস মরিসকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে পুলিশ। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বছর ১৯-এর চার্লি ও ৩৭ বছরের মরিস। তাঁরা পশ্চিম অস্ট্রেলিয়ার ডাম্পেয়ার পেনিনসুলা অঞ্চলে মাছ ধরতে গিয়েছিলেন। সঙ্গে ছিল তাঁদের পোষা সারমেয়টি।

প্রত্যন্ত ওই অঞ্চল সমুদ্রের বিরাট ঢেউয়ের জন্য কুখ্যাত। সে কথা সম্ভবত তাঁদের জানা ছিল না। এমনই এক বিরাট ঢেউয়ের হাত থেকে বাঁচতে নিজেদের গাড়ির দিকে ছুটে যান চার্লি ও মরিস। কাদায় আটকে পড়া গাড়ির ছাদে তড়িঘড়ি উঠে বসেন তাঁরা। পরে নামতে গিয়েই হাত-পা ঠান্ডা হয়ে যায় চার্লি ও মরিসের। ঢেউয়ের সঙ্গে গাড়ির সামনে ভেসে এসেছে একটা কুমির। জনমানবহীন ওই জায়গায় মানুষের দেখা পাওয়ার যে কোনও সম্ভাবনা নেই তা ভালভাবে বুঝতে পারেন দুজন।

হঠাৎ ওই দুই যুবকের মাথায় একটা বুদ্ধি আসে। সঙ্গে আনা মোবাইলে নিজেদের দুরবস্থার ভিডিও রেকর্ড করে আত্মীয়দের পাঠিয়ে দেন চার্লি ও মরিস। সঙ্গে মেসেজে জানান যে কুমির তাঁদের ঘিরে রেখেছে। তাঁদের পোষ্যটিকেও কুমির আক্রমণ করার চেষ্টা করছে। এইভাবে টানা ৫ দিন ওই জায়গায় আটকে থাকেন তাঁরা। পুলিশ গিয়ে যখন তাঁদের উদ্ধার করে, তখন খিদে-তেষ্টায় ও রোদের আঁচে তাঁদের যায় যায় অবস্থা। তাঁদের খাবার ও জল দিয়ে সুস্থ করে তোলেন উদ্ধারকারীরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026