World

রাত নামলে এ সমুদ্রের জল নিজেই জ্বলে ওঠে নীল আলোয়

কোনও আলো দেওয়া হয়েছে সমুদ্রসৈকতে এমনটা ভাবার কোনও কারণ নেই। এখানে সমুদ্র নিজেই জ্বলে ওঠে উজ্জ্বল নীল আলোয়।

এ সমুদ্রতট বিখ্যাত তার সাদা বালির জন্য। এখানে সাদা বালির সমুদ্রসৈকতে সকালের আলোয় অনেকেই হাজির হন। সময় কাটান সমুদ্রের এই সাদা বালির ওপর। কিন্তু যত মানুষ সকালে এখানে হাজির হন তার চেয়ে অনেক বেশি মানুষ হাজির হন রাতে। সন্ধে নামলেই সাদা বালুকাবেলার এই সমুদ্রতট ভোল বদলে ফেলে।

অন্ধকারে সে জ্বলতে শুরু করে। তীব্র নীল আলো জ্বলতে শুরু করে সমুদ্রের জল থেকে। যা দেখে চোখ ফেরাতে পারেননা অনেকে। তাই এই সমুদ্রতট এত সুন্দর সাদা বালিতে ভরা হলেও তার আকর্ষণ এখানে কম। বরং মানুষ এখানে আসেন সন্ধে নামলে। তখনই এক বিস্ময় তাঁদের চোখ ধাঁধিয়ে দেয়।

সমুদ্রের জলে আলো জ্বলছে? অথচ সে আলোয় মানুষের কোনও অবদান নেই! এমন অবাক কাণ্ড ঘটে কীভাবে? বিশেষজ্ঞেরা জানাচ্ছেন অস্ট্রেলিয়ার জার্ভিস বে-র এই সমুদ্রতটের ধারে প্রচুর প্ল্যাঙ্কটন ভরে রয়েছে।

যা এক রাসায়নিক বিক্রিয়ার কারণে এভাবে নীল উজ্জ্বল আলো হয়ে জ্বলতে থাকে। আর সেই জাগতিক বিস্ময় প্রত্যক্ষ করতে মানুষ ভিড় জমান এখানে।

বলা হয় এই নীল আলোর খেলা জার্ভিস বে-তে দেখার সবচেয়ে ভাল সময় গ্রীষ্মকাল। ওই সময় এই আলো যেন তার সব ঢেলে জ্বলতে থাকে।

তবে এমন নয় যে বছরের বাকি সময়ে কিছুই দেখা যাবেনা। একটু গরম আবহাওয়া থাকলে এমন এক চোখ জুড়োনো অভিজ্ঞতার সাক্ষী যে কেউ হতে পারেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026