World

বিশাল কুমিরটার চোখ কামড়ে ধরলেন এক কৃষক, তারপর যা হল

জীবনে এমন অনেককিছু হয় যা সিনেমা বা কাহিনিকেও হার মানায়। এমনই এক ঘটনা ঘটল। এক ব্যক্তি কামড়ে ধরলেন এক বিশাল কুমিরের চোখ।

জল কিছুটা বেড়ে গিয়েছিল। এদিকটায় মাছও অনেক রয়েছে। জল কিছুটা ঘোলা। সেদিকটার পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন তিনি। নদীর ধার ধরেই যাচ্ছিলেন। এক সময় তিনি বুঝতে পারেন জলে কেবল মাছই নেই। অন্য কিছুও একটা রয়েছে। এই অন্য কিছুটা কি তা বোঝার আগেই তিনি অনুভব করেন তাঁর পায়ের কাছটা কেউ কামড়ে ধরেছে।

এবার তাঁকে টেনে জলের দিকে নিয়ে যাচ্ছে। খুব দ্রুত সব কিছু ঘটে। ওই ব্যক্তি বুঝতে পারেন যে কুমিরই তাঁর পা কামড়ে ধরেছে।

অগত্যা তিনি নিজেকে ছাড়াতে কুমিরটির সঙ্গে যতটা পারছিলেন ধস্তাধস্তি শুরু করেন। নিজেকে মুক্ত করতে শরীরের সব শক্তি কাজে লাগাচ্ছিলেন। কিন্তু কুমির তার কামড় ছাড়েনি।

এই অবস্থায় নিজেকে বাঁচাতে ওই ব্যক্তি পাল্টা কামড়ে ধরেন কুমিরের চোখ। চোখের পাতাটা সজোরে কামড়ে ধরতে কাজ হয় ম্যাজিকের মত। কুমির তাঁকে ছেড়ে দ্রুত জলের মধ্যে মিলিয়ে যায়।

ওই ব্যক্তি জানিয়েছেন কুমিরের চোখ কামড়ে ধরার সময় তিনি অনুভব করেন যে একটা শক্ত চামড়া তিনি কামড়ে ধরেছেন। সবটাই নিজেকে বাঁচানোর তাগিদে করেন অস্ট্রেলিয়ার ৬৫ বছরের ওই কৃষক। তবে তাতেই তিনি প্রাণে বেঁচে যান।

এমন এক আশ্চর্য রক্ষার কাহিনি অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। তবে পায়ে কুমিরের কামড় খাওয়ায় কলিন নামে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026