SciTech

পৃথিবীর একটি পাথরে লুকিয়ে আছে মঙ্গলগ্রহের প্রাণ ভোমরা

মঙ্গলের অজানা কথা জানার জন্য লাল গ্রহের দরকার নেই, এ পৃথিবীর পাথরেই লুকিয়ে আছে তার উত্তর। দরকার কেবল একটি পাথরকে খতিয়ে দেখা।

মঙ্গলগ্রহ সম্বন্ধে প্রতিদিনই বিজ্ঞানীরা নতুন নতুন তথ্য হাতে পাচ্ছেন। মঙ্গলে ঘুরছে নাসার যান। যা নানা অজানা তথ্য, ছবি, শব্দ বিজ্ঞানীদের পাঠাচ্ছে। তা থেকেই সমৃদ্ধ হচ্ছে লাল গ্রহ সম্বন্ধে জ্ঞানভাণ্ডার।

পৃথিবীর মত মঙ্গলগ্রহেও প্রাণের অস্তিত্ব ছিল কিনা সে প্রশ্ন বহুদিনের। যার স্বপক্ষে বেশ কিছু তথ্য বিজ্ঞানীরা পেয়েছেনও। কিন্তু তা দিয়ে হলফ করে কিছু এখনও তাঁরা বলে উঠতে পারেননি। তাঁরা আরও শক্তপোক্ত প্রমাণ চাইছেন।

সেই প্রমাণের খোঁজ মঙ্গলে চলছেও। কিন্তু মঙ্গলে প্রাণ ছিল কিনা তার উত্তর এই পৃথিবীতেই লুকিয়ে আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

অস্ট্রেলিয়ায় এমন এক পাথর পাওয়া গেছে যা স্তরে স্তরে তৈরি হয়েছে। সেখানেই লুকিয়ে আছে মঙ্গলে প্রাণ ছিল কিনা তার উত্তর বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

অস্ট্রেলিয়ার ওই স্তরে স্তরে তৈরি পাথরের বয়স মনে করা হচ্ছে ৩৫০ কোটি বছর। আর ওই পাথর তৈরি হয়েছে অণুবীক্ষণ যন্ত্রে দেখা যেতে পারে এমন জীবাণু দিয়ে।

এই জীবাণুই ওই পাথরগুলিতে তাদের যে আকার তা দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ফলে ৩৫০ কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের যেমন অস্তিত্ব ছিল, তেমন ঠিক ওই ধরনের পাথর মঙ্গলে থাকতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

যা প্রমাণ করে দেবে যে সেখানেও ওই অণুবীক্ষণ যন্ত্রে ধরা পড়তে পারে এমন জীবাণুর অস্তিত্ব ছিল। ফলে সেখানে প্রাণ ছিল। তবে এখনও বিষয়টি গবেষণার পর্যায়ে রয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026