World

স্যান্ডউইচের জন্য প্রায় দেড় লক্ষ টাকা জরিমানা হল এক মডেলের

একটা স্যান্ডউইচ। তার জেরে দেড় লক্ষ টাকার কাছে জরিমানার মুখে পড়তে হলে এক জনপ্রিয় মডেলকে। তিনি মেনেও নিয়েছেন নিজের ভুল।

ইউরোপ বেড়িয়ে দেশে ফিরছিলেন ১৯ বছর বয়সী এক তরুণী। পেশায় তিনি একজন মডেল। আর এই বয়সেই তিনি যথেষ্ট জনপ্রিয় মুখ।

তাঁর বিমান দেশে পৌঁছনোর আগে একবার সিঙ্গাপুরে দাঁড়ায়। সেখানে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয় মডেল জেসিকাকে। ১১ ঘণ্টা বিমান সফর করার পর তাঁর খিদে পেয়ে গিয়েছিল।

সিঙ্গাপুরে বিমানবন্দরেই তিনি একটি বিখ্যাত স্যান্ডউইচ সংস্থার আউটলেট থেকে একটি স্যান্ডউইচ কেনেন। স্যান্ডউইচটি ১ ফুট লম্বা। যার ৬ ইঞ্চি তিনি ওখানেই বসে শেষ করেন। বাকি ৬ ইঞ্চি রাখেন বাকি সফরের জন্য।

অস্ট্রেলিয়ার মডেল জেসিকা লি এরপর অস্ট্রেলিয়ায় পৌঁছন। বিমান অবতরণ করে। এদিকে স্যান্ডউইচটা তখনও কিছুটা বাকি রয়ে গিয়েছিল। জেসিকা আর খেয়ে উঠতে পারেননি।

বিমানবন্দরে কাস্টমস আধিকারিকদের জানাতে হয় বিদেশ থেকে তিনি কি কি নিয়ে এসেছেন। সেই তালিকা তিনি জমা দিলেও লেটুস পাতা এবং চিকেনে দাগ দেননি। কিন্তু তাঁর পড়ে থাকা স্যান্ডউইচে লেটুস পাতা এবং চিকেন, ২ ছিল।

জেসিকা মনে করেন জিনিসপত্রের বিষয়ে জানাতে হয়, বিদেশ থেকে আনা খাবারও যে যুক্ত তা বুঝতে পারেননি। এদিকে তাঁর কাছে স্যান্ডউইচের বাকি অংশটা পাওয়ার পর অস্ট্রেলিয়ার কাস্টমস আধিকারিকরা জেসিকা লি-কে জরিমানা করেন।

বিদেশ থেকে আনলেও তা না জানানোয় জরিমানা হয় ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৪৩ হাজার টাকা। ২৮ দিন সময় দেওয়া হয়েছে জেসিকাকে। তার মধ্যে ওই জরিমানার টাকা তাঁকে জমা দিতে হবে।

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026