SciTech

প্রতি সেকেন্ডে গিলছে একটা করে পৃথিবী, দ্রুত বাড়ছে কৃষ্ণগহ্বরের মুখ

মহাজাগতিক বিস্ময়ের শেষ নেই। পৃথিবীর ওপারে তো সর্বক্ষণ কত কিছুই ঘটে চলেছে। তার খবর রাখা কি সম্ভব। যেমন প্রতি সেকেন্ডে একটা করে পৃথিবী গিলছে কৃষ্ণগহ্বর।

মহাকাশের রহস্যের কতটুকুই বা জানা! প্রতি সেকেন্ডে কত কিছুই তো ঘটে যায়। তার কিছু খবর এখন রাখার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। আর তা করতে গিয়েই এবার খোঁজ মিলল এক অতিকায় কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল-এর। যা অতিদ্রুত বেড়ে চলেছে।

তার খিদে এতটাই যে প্রতি সেকেন্ডে একটা আস্ত পৃথিবীর তার পেটে চলে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে নিকষ কালো অন্ধকারে। পৃথিবী বলতে বিজ্ঞানীরা জানাচ্ছেন পৃথিবীর ভরের সমান ভরের ভাসতে থাকা উপাদান গিলে নিচ্ছে এই কৃষ্ণগহ্বর। বিজ্ঞানীরা জানাচ্ছেন শেষ ৯০০ কোটি বছরে এই কৃষ্ণগহ্বরটিই সবচেয়ে দ্রুত বাড়ছে।

গত প্রায় ৫০ বছর ধরে বিজ্ঞানীরা কৃষ্ণগহ্বর খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু যে কৃষ্ণগহ্বরটি সবচেয়ে দ্রুত বড় হচ্ছে তারই খোঁজ এতদিন ছিলনা। এত ঝলমলে কৃষ্ণগহ্বর এর আগে দেখা যায়নি বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।

এখন প্রশ্ন হল যে কৃষ্ণগহ্বর প্রতি সেকেন্ডে একটা পৃথিবীর সমান ভর গিলতে পারে তার পেটে তাহলে কি রয়েছে! বিজ্ঞানীরা মনে করছেন, ওই কৃষ্ণগহ্বরের পেটে রয়েছে ৩০০ কোটি সূর্যের সমান ভর।

বিজ্ঞানীরা এও মনে করছেন, এই কৃষ্ণগহ্বরকে এত খাদ্য দিতে পেরেছে ২টি নক্ষত্রপুঞ্জের সংঘর্ষ। সে ২টি ধ্বংস হয়। আর তার পুরো ভর চলে যায় ওই কৃষ্ণগহ্বরের পেটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026