শরীরে হাজারের ওপর পা, কিন্তু চোখে দেখতে পায়না

সবচেয়ে বেশি সংখ্যক পা ওয়ালা প্রাণি এতদিন ছিল সাড়ে ৭৫০ পা সম্পন্ন কেন্নো প্রজাতির একটি জীব। কিন্তু তাকেও ছাপিয়ে গেল এক নতুন সন্ধান পাওয়া প্রাণি।

পৃথিবীতে প্রথম প্রাণের সন্ধান মেলে জলে। স্থলভাগে মেলা প্রাণিদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে কেন্নো জাতীয় প্রাণি। সেই কেন্নো জাতীয় প্রাণির এখন প্রজাতির সংখ্যা ১৩ হাজার পার করেছে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের কেন্নো জাতীয় প্রাণির দেখা মিলেছে। এরাই সবচেয়ে বেশি সংখ্যক পা সম্পন্ন হয়ে থাকে। এখনও পর্যন্ত বিশ্বে ৭৫০-র ওপর পা বিশিষ্ট কেন্নো প্রজাতির একটি প্রাণি ছিল সবচেয়ে বেশি পা যুক্ত প্রাণি। কিন্তু সেই রেকর্ড গেল ভেঙে।

এখন এমন এক প্রাণির সন্ধান মিলেছে যার পায়ের সংখ্যা ১ হাজার ৩০০-র ওপর। মাটির কিছুটা তলায় থাকতে পছন্দ করে এরা। একেবারেই কেন্নো প্রজাতির প্রাণি এগুলি। এদের চোখ নেই। তবে পা ১ হাজার ৩০০-র বেশি।

পশ্চিম অস্ট্রেলিয়ায় সাউথ কোস্টের কাছে মাটি খুঁড়ে মাটির ৬০ মিটার নিচে এই প্রাণির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই প্রাণির সন্ধান পাওয়ার পর জীববিজ্ঞানের আগের ধারনা গেছে বদলে। নয়া ইতিহাস লিখল এই প্রাণি। বিশ্বের সবচেয়ে বেশি পদবিশিষ্ট প্রাণির তকমা পেল এটি।

প্রসঙ্গত বিজ্ঞানীরা মনে করেন অস্ট্রেলিয়ায় এমন অনেক প্রাণি রয়েছে যাদের খোঁজ এখনও মেলেনি। এমনকি এমনও কিছু প্রাণি আছে যাদের সন্ধান মানুষ পাওয়ার আগেই তারা বিলুপ্তও হয়ে গেছে। তবে এই কেন্নো জাতীয় প্রাণিটি বিলুপ্ত হয়নি। তার আগেই এর খোঁজ মিলেছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026