SciTech

হাঁস বলেছে কথা, মেনে নিলেন বিজ্ঞানীরা

হাঁস বলছে ইউ ব্লাডি ফুল। এও হতে পারে নাকি। কিন্তু গবেষকরা মেনে নিয়েছেন যে ওই হাঁস দিব্যি বলছে একথা। একেবারে মানুষের মুখ থেকে তুলে নিয়ে।

তোতাপাখি, কাকাতুয়া, টিয়া, চন্দনার মত এমন বেশ কিছু পাখি রয়েছে যারা মানুষের কথা নকল করতে ওস্তাদ। এদের নানা কথা শেখানোর চেষ্টা করেন তাদের মনিবরা। বারবার একটা কথা শুনতে শুনতে সে কথা রপ্ত করে নেওয়ার ক্ষমতা এসব পাখির রয়েছে। কিন্তু তা বলে হাঁস!

হাঁস যে কথা বলে তা কেউ কখনও শুনেছেন কি? হয়তো শোনেননি। কিন্তু তার মানে যে এটা নয় হাঁস মানুষের কথা রপ্ত করতে পারেনা এমনটাও নয়।

অস্ট্রেলিয়ার একটি হাঁসের কথা কিন্তু গোটা বিশ্বকে নাড়া দিয়েছে। বিশ্বের বেশ কিছু সংবাদমাধ্যম খবরটিকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশন করেছে।

১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় একটি মাস্ক ডাক-এর মুখে একটি শব্দ শুনতে পাওয়ার পর তা রেকর্ড করা হয়। শব্দটা শুনে মনে হয়েছিল হাঁসটি ইউ ব্লাডি ফুল কথাটি বলছে।

হয়তো সে যেখানে থাকত সেখানে কারও মুখে এ কথা সে বারবার শুনে থাকবে। সেটাই সে মনে রেখে দিয়েছিল। তারপর তা নিজের মনেই ডাকের মত করে বলেছে। এমনটাই মনে করা হয়েছিল।

কিন্তু তখন সেই রেকর্ড করা কথা বিশেষ গুরুত্ব পায়নি। পরে এক বায়োলজিস্ট এই শব্দটি নিয়ে গবেষণা করে দেখেন। তিনি নিশ্চিত হন যে হাঁসটি ইউ ব্লাডি ফুল শব্দটাই বলেছে। হাঁসের কথা বলার ক্ষমতা সামনে আসা অবশ্যই জীবনবিজ্ঞানে এক নয়া অধ্যায় যুক্ত করেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026