গ্রেট হোয়াইট শার্ক, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
ক্যানবেরা : মাছ ধরছিলেন তিনি। বিশেষ এক পদ্ধতিতে। আদি যুগে এভাবেই মানুষ মাছ ধরত। হাতে থাকত একটি লম্বা রড। যার মাথায় থাকত একটি ধারাল ফলা। অনেকটা হারপুনের মত। এবার সেই রড বা যা অনেক সময় গাছের ডাল দিয়েও হত, তা মাছ লক্ষ্য করে গেঁথে দেওয়া হত। ব্যাস, মাছ কব্জায়। একে পরিভাষায় বলা হয় স্পিয়ারফিশিং। এই স্পিয়ারফিশিং করতেই সমুদ্রে নেমেছিলেন ৩৬ বছরের ওই ব্যক্তি।
জলে অনেকটা নেমে গিয়ে মাছ গাঁথার চেষ্টা করছিলেন তিনি। সেই সময় আচমকাই পায়ে একটা আঘাত অনুভব করেন। তারপর দেখেন হাঙর একটা পায়ের একটা অংশই কেটে নিয়ে গেছে। বোঝামাত্র তিনি যন্ত্রণায় কাতরে ওঠেন। তাঁকে অন্যরা সমুদ্রের তীরে তুলে আনেন। সেখানেই একজন চিকিৎসক ও এক নার্স উপস্থিত ছিলেন। তাঁরা তাঁর প্রাথমিক শুশ্রূষা করার চেষ্টা করেন।
প্যারামেডিকরাও এসে উপস্থিতি হন। কিন্তু ততক্ষণে সব শেষ। ওই ব্যক্তির মৃত্যু হয় যন্ত্রণায়। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ফ্রেজার দ্বীপে। এখানে স্পিয়ারফিশিং যথেষ্ট জনপ্রিয়। অনেকেই সমুদ্রে বা অন্য জলে মাছ ধরার এই পুরনো প্রক্রিয়াকে খেলা হিসাবে নেন। এদিন তেমনই করতে গিয়ে হাঙরের তীক্ষ্ণ ব্লেডের মত ধারের দাঁতের শিকার হলেন ওই ৩৬ বছরের ব্যক্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…