World

অস্ট্রেলিয়ায় স্বীকৃতির পথে সমকামী বিবাহ

নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, নরওয়ে, দক্ষিণ আফ্রিকার খাতায় খুব শীঘ্রই নাম লেখাতে চলেছে অস্ট্রেলিয়া। খুব সম্ভবত বড়দিনের আগেই অস্ট্রেলিয়ায় বৈধতা পেতে চলেছে সমকামী বিবাহ। সমকামীদের মধ্যে বিয়ে নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে সম্প্রতি একটি সমীক্ষা হয়। যেটি পরিচালনা করে ‘অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিসটিক্স’। সিংহভাগ অস্ট্রেলিয়ান সমকামী বিয়ের পক্ষে রায় দেন। আর এই সমীক্ষাকে মানুষের কণ্ঠস্বর হিসেবে গ্রহণ করেই সমকামী বিয়েকে আইনি বৈধতা দিতে চলেছে সরকার। বুধবার ওই সমীক্ষার ফলপ্রকাশ হলে দেখা যায়, অস্ট্রেলিয়ার ৬১ শতাংশ মানুষই সমকামী বিয়ের পক্ষে। এর বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র ৩৮ শতাংশ মানুষ। ১ শতাংশ মানুষ কোনও মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়া জুড়ে চালানো এই সমীক্ষায় অংশ নেন ১ কোটি ২৭ লক্ষ মানুষ। যা দেশের মোট জনসংখ্যার ৭৯ দশমিক ৫০ শতাংশ। অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ায় সমকামী বিয়ের পক্ষে-বিপক্ষে আলোচনা, বিক্ষোভ চলছিল।

ফল সামনে আসার পরই সমকামীদের রেনবো বা রামধনু রঙের পতাকায় ছেয়ে যায় চারদিক। সমকামীসহ বিপুল সংখ্যক মানুষ তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। সমীক্ষার ফল শুনে আনন্দে কেঁদে ফেলেন বহু সমকামী। সমীক্ষার ফল প্রকাশের পর তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, ‘হ্যাঁ’-এর পক্ষে বিস্ময়কর ভোট পড়েছে। তাই আগামী বড়দিনের আগেই সমকামী বিবাহকে বৈধতা দেওয়া হতে পারে। অন্যদিকে জনগণের এই মতামতের পক্ষে নিজের সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা বিল শর্টেনও।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026