World

কেক খাওয়ার প্রতিযোগিতায় মহিলার মৃত্যু

কে কত কেক খেতে পারেন। শুধু কেক বলেই নয়, অনেক সুস্বাদু, মুখরোচক খাবার নিয়েই এই লড়াই করে থাকেন মানুষজন। বিশেষত যাঁরা খেতে ভালবাসেন তাঁরা। তেমনই একটি প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করে কেক খেতে গিয়ে মৃত্যু হল এক মহিলার। রসনা সঙ্গ দিলেও হয়তো তাঁর বয়স তাঁর সঙ্গ দিল না। ফলে মৃত্যু হল তাঁর। যা এই আনন্দের প্রতিযোগিতার আসরে অচিরেই শোকের নিস্তব্ধতা নামিয়ে আনে।

অস্ট্রেলিয়ায় একটি বিশেষ ধরনের কেক হয়। যার নাম ল্যামিংটন। কী এই ল্যামিংটন? ল্যামিংটন হল এক ধরনের চিরাচরিত স্পঞ্জ কেক। তার ওপর চকোলেট ও শুকনো নারকেলের পরত থাকে। সেই ল্যামিংটন কেক কে কত খেতে পারেন। তারই প্রতিযোগিতা চলছিল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের হার্ভি বে এলাকার বিচ হাউস হোটেলে। প্রতিযোগীদের মধ্যে যে সবচেয়ে বেশি ল্যামিংটন খেতে পারবেন তিনিই বিজয়ী। গত রবিবার অস্ট্রেলিয়া ডে পালন করতেই এই প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। অস্ট্রেলিয়ায় প্রথম ইউরোপীয় ব্যক্তির আগমনকে মাথায় রেখে এই দিনটিতে গোটা দেশে ছুটি থাকে। অস্ট্রেলিয়া ডে-তে খাবারের প্রতিযোগিতা অস্ট্রেলিয়ার বহু প্রাচীন রীতি।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, ওই মহিলা মুখে একটি কেকের টুকরো পোড়েন। সকলে চারপাশ থেকে তখন প্রতিযোগীদের উৎসাহ দিচ্ছিলেন। ওই মহিলা মুখে কেক নেওয়ার পর থেকেই ঠিক করে তা কব্জা করে উঠতে পারছিলেননা। তারপরই তিনি লুটিয়ে পড়েন। তাঁকে সিপিআর দেওয়া হয় সেখানেই। কিন্তু কাজ হয়নি। তারপর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026