World

রবিবারের ভর দুপুরে তীব্র ভূমিকম্প

রবিবারের ছুটি। তাই গোটা দেশটাই কার্যত ছুটির মেজাজে। তার ওপর দুপুর বেলা। ফলে একদম চুটিয়ে অবসর যাপন। কিন্তু সে সুখ সইল না। স্থানীয় সময় তখন ঠিক দুপুর ১টা ৩৯ মিনিট। আচমকা থরথর করে কেঁপে ওঠে মাটি। শুরু হয় ভূমিকম্প। মাটি এতটাই কেঁপে ওঠে যে কারও বুঝতে অসুবিধা হয়নি কি হচ্ছে। মুহুর্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন অনেকে।

রবিবার দুপুরে অস্ট্রেলিয়ার জমি এভাবেই কেঁপে উঠল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছে ৬.৬। তীব্র ভূমিকম্পের আওতায় পড়ে এই কম্পন মাত্রা। কম্পনের কেন্দ্রস্থল ছিল পশ্চিম অস্ট্রেলিয়ার ব্রুমে শহরের থেকে ২০২ কিলোমিটার দূরে। মাটির ১০ কিলোমিটার নিচে এই কম্পনের উৎসস্থল। যদিও কম্পনের মাত্রা তীব্র হলেও কোনও সুনামি সতর্কতা জারি হয়নি।

কম্পনের মাত্রা তীব্র হলেও কোনও হতাহতের খবর নেই। কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই কম্পন থামার পরও বাড়িতে ঢুকতে চাননি। বাইরেই অপেক্ষা করেছেন। আফটার শকের আতঙ্ক তাঁদের তাড়া করে বেরিয়েছে। একটা সময় পর্যন্ত অপেক্ষা করার পর আস্তে আস্তে বাড়ি ফেরেন সকলে। বাড়ির জিনিসপত্র অনেক জায়গাতেই পড়ে গেছে। মেঝেতে লুটোপুটি খেয়েছে। কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026