গ্রীষ্মকাল, প্রতীকী ছবি
দক্ষিণ গোলার্ধে এখন গ্রীষ্মকাল। ফলে সেখানে তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী থাকবে এটাই স্বাভাবিক। তাবলে ৫০ ডিগ্রি! আপাতত অস্ট্রেলিয়ার বেশ কিছু অংশ এখন এমনই এক ঝলসে যাওয়া গরমে নাজেহাল। ৫০ ডিগ্রিতে পারদ চড়ে যাওয়ায় প্রশাসনের কপালে পড়েছে ভাঁজ। প্রশাসনের তরফে ওজন অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষত শেষ দুপুর ও বিকেলে কাউকে রাস্তায় বার হয়ে রোদের স্পর্শে না আসতেই পরামর্শ দেওয়া হয়েছে। যদিও এমন এক ভয়ংকর গরমে রাস্তায় বার হওয়া দূরে থাক বাড়িতেই টিকতে পারছেন না আমজনতা।
গরমে নাজেহাল গোটা অস্ট্রেলিয়াই। তরতর করে চড়ছে পারদ। সিডনিতে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি। পোর্ট অগাস্টা, টারকুলা সহ গোটা দক্ষিণ অস্ট্রেলিয়া জুড়েই মোটামুটি তাপমাত্রার পারদ ৪৫ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…