World

একদম কাছে হাঙর! সাময়িকভাবে বন্ধ ২টি সমুদ্র সৈকতে স্নান

যেখানে মানুষজন স্নান করছেন তার কাছেই চলে এল হাঙর। যা দেখা মাত্রই শুরু হয় সাইরেন বাজানো। যাতে সকলে জল থেকে দ্রুত উঠে আসেন। গত মঙ্গলবার সমুদ্রের ধারেই হাঙর নজরে আসার পরই অস্ট্রেলিয়ার ২টি জনপ্রিয় সমুদ্র সৈকতে জলে নামায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

সিডনির এই ২টি সমুদ্র সৈকতই পর্যটকদের কাছে খুব প্রিয়। তার ওপর এখন অস্ট্রেলিয়ায় গরমকাল। ফলে অনেকেই সমুদ্রে দীর্ঘসময় কাটাচ্ছেন। সেখানেই সাদা হাঙরটিকে দেখা যায় একটি ড্রোনে। সমুদ্র সৈকত থেকে মাত্র কয়েক মিটার দূরে।

যেখানে মানুষ স্নান করেন সেই অংশটি জাল গিয়ে ঘেরা। যাতে সমুদ্র থেকে কোনও প্রাণি এসে মানুষকে আক্রমণ না করতে পারে। তবু ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। যদিও তারা এও জানিয়েছে, একটি শিল মাছকে তাড়া করতে করতে সমুদ্র সৈকতের এত কাছে চলে আসে হাঙরগুলি। তবু সাবধানের মার নেই। তাই আপাতত কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চাইছে কর্তৃপক্ষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026