ফাইল ছবি
সপ্তাহান্তের ছুটিতে সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিলেন হাজার হাজার মানুষ। ২ দিনের জন্য একটা দুর্দান্ত ছুটি উপভোগ করা। কিন্তু ছুটির নির্মল আনন্দের বদলে এখন জেলিফিশের দংশনের প্রবল যন্ত্রণায় কাতরাচ্ছেন ২ হাজার ৬০০ জন পর্যটক। তাঁদের চিকিৎসা চলছে। যন্ত্রণা ভোগ করছেন তাঁরা। যদিও জেলিফিশের এই দংশন কোনওমতেই প্রাণঘাতী নয়। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সমুদ্রতটে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রবল হাওয়ার দাপটে ‘ব্লু বটল জেলিফিশ’-এর একটি বিশাল কলোনি সমুদ্রের ধারে চলে আসে। সেখানে তখন বহু পর্যটক জলে ঝাঁপাঝাঁপি করছেন অথবা বালুকাবেলায় বিশ্রাম নিচ্ছেন। সেই সময়ে কার্যত এই বিশাল সংখ্যক জেলিফিশের কোপে পড়েন তাঁরা। ২ হাজার ৬০০ জন পর্যটকে ‘ব্লু বটল জেলিফিশ’-এর হুলে বিদ্ধ হন। প্রসঙ্গত এই ‘ব্লু বটল জেলিফিশ’-এর হুল ফুটলে কিন্তু যন্ত্রণা প্রবল আকার নেয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…