World

বিদেশে বেড়াতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত ৩ ভারতীয়

তেলেঙ্গানার বাসিন্দা মহম্মদ গউসউদ্দিন, সৈয়দ রাহাত কর্মসূত্রে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। তাঁরা পরিবারের সকলকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন নিউ সাউথ ওয়েলসের মুনি বিচে। পরিবারের সকলে আনন্দে মেতে উঠেছিলেন সমুদ্র সৈকতে। পরিবারের টিনএজ সদস্যরা নেমে পড়েছিল সমুদ্রে স্নান করতে। এমন সময়ে মধ্য বয়সী গউসউদ্দিন ও রাহাত লক্ষ্য করেন পরিবারের ২ ছেলে ও ১ মেয়ে জলে হাবুডুবু খাচ্ছে। বিপদ বুঝে তাদের বাঁচাতে দ্রুত জলে নেমে পড়েন মহম্মদ গউসউদ্দিন, সৈয়দ রাহাত ও মহম্মদ আবদুল জুনেইদ নামে পরিবারের আর এক সদস্য।

কোনওক্রমে ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বয়সের ৩ ছেলেমেয়েকে তাঁরা বাঁতে সক্ষমও হন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় নিজেরা নিজেদের বাঁচাতে পারেননি। সমুদ্রে তলিয়ে যান তাঁরা। পরে দেহের খোঁজ শুরু হয়। মহম্মদ গউসউদ্দিন ও সৈয়দ রাহাত-এর দেহ উদ্ধার হলেও মেলেনি মহম্মদ আবদুল জুনেইদ-এর দেহ। এই খবর তেলেঙ্গানায় তাঁদের পরিবারকে জানানোর পর এখানেও সকলে শোকে ভেঙে পড়েন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026