World

বাড়ি ভাড়ার খরচ বাঁচাতে আশ্চর্য ব্যবস্থা, যুবতীর কাজে এল তাঁরই ট্রাক

বাড়ি ভাড়ার খরচ ভারত বলে নয়, বিশ্বজুড়েই সীমাহীন। এই বিপুল অঙ্কের খরচ সামাল দেওয়া অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই এক যুবতী একদম ভিন্ন পথে হাঁটলেন।

বাড়ি ভাড়া বাঁচানোর জন্য আশ্চর্য পথে হাঁটলেন এক যুবতী। বাড়ি ভাড়া নিতে গেলে মাসে মাসে বিশাল অঙ্ক দিতে হবে। বাড়ি ভাড়ার জন্য ঋণও নিতে হতে পারে। এই আর্থিক বোঝা নিতে চাইছিলেন না এক যুবতী। তিনি তাই একদম অন্যভাবে নিজের থাকার ব্যবস্থা করলেন।

তাঁর একটি ট্রাক রয়েছে। তিনি সেই ট্রাকটিতেই একটি ঘর বানিয়ে ফেলেছেন। যেখানে তিনি আরাম করে থাকতে পারেন। এমনকি এই ট্রাকে ঘর বানানোর জন্য কাউকে ডাকেননি তিনি। নিজেই ট্রাকের ওপর এই ঘর তুলে ফেলেছেন।

ট্রাকটি পুরনো। ৩৮ বছর আগে কেনা সেই ট্রাকে এই ঘর বানিয়ে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন ওই তরুণী। এই ঘর বানাতে তাঁর খরচ পড়েছে ৪০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় ৩৬ লক্ষ টাকার কিছু বেশি। কিন্তু তা অস্ট্রেলিয়ায় ঘর ভাড়া নিয়ে থাকার চেয়ে কম। এতে তাঁকে ঘর ভাড়া করতেও হল না। কোথাও থেকে ঋণও নিতে হল না।

৩৬ লক্ষ টাকা খরচ করে নিজের একটি বাসস্থানের ব্যবস্থা তিনি করে ফেলেছেন। যেখানে তিনি শান্তিতে বসবাস করতে পারেন কোনও খরচ ছাড়া। বিষয়টি অস্ট্রেলিয়ার সংবাদপত্রের শিরোনামে জায়গা করে নিয়েছে।

অস্ট্রেলিয়ায় ঘর ভাড়ার আকাশছোঁয়া খরচ সামাল দিতে এই উপায়ের অনেকেই তারিফ করেছেন। অস্ট্রেলিয়ার নতুন প্রজন্মের কাছেও এই উপায় একটা নতুন পথ। সেক্ষেত্রে এক নতুন বাসস্থান ভাবনার জন্ম দিলেন এই যুবতী।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026