সিসিটিভিতে গান্ধীমূর্তি চুরির দৃশ্য, ছবি – সৌজন্যে – ইউটিউব – @7news
মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জের মূর্তি রাতারাতি চুরি হয়ে গেল। মূর্তিটি কে বা কারা নিয়ে গেছে তা পরিস্কার নয়। তবে চোরেরা পুরোটাই না নিয়ে সামান্য একটু অংশ রেখে দিয়ে গেছে। যা ভারতীয় পরম্পরার সঙ্গে কোথাও যেন একটা যোগসূত্র তৈরি করে।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে একটি বিশাল গান্ধীমূর্তি বসানো ছিল। পূর্ণাবয়ব মূর্তি। গান্ধীজির লাঠি হাতে এগিয়ে চলাটা ফুটে উঠেছিল এই মূর্তিতে।
মূর্তিটি পুরোটাই ব্রোঞ্জের তৈরি। সেই মূর্তি নিয়ে চোরেরা পালিয়ে গেল। তবে পালিয়ে গেলেও পুরো মূর্তি নেয়নি। পায়ের পাতার ওপর থেকে কেটে নেওয়া হয়েছে মূর্তিটি। ফলে ২টি পায়ের পাতা কেবল স্তম্ভের ওপর পড়ে আছে। সেটাও কেন তারা নিয়ে যায়নি তা পরিস্কার নয়।
তবে যে কোনও মহান মানুষের পায়ে ফুল দেওয়া বা শ্রদ্ধা নিবেদন ভারতীয় রীতির অঙ্গ। সেটা মাথায় রেখেই কি এই কাজ! তা পরিস্কার নয়। এমনও হতে পারে যে মূর্তিটি উপরে ফেলতে না পেরে পায়ের পাতার কাছ থেকে কেটে নিয়ে গেছে তারা।
ওই সেন্টারের সিসিটিভি ফুটেজে এই চুরির কিছুটা ধরা পড়েছে। একটি সাদা ভ্যানে কয়েকজন এসেছিল। তারাই এই কাজ করে। পুলিশের হাতে সব ফুটেজ তুলে দেওয়া হয়েছে।
পুলিশ তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত ২০২১ সালে এই মূর্তিটি ওইখানে বসানো হয়েছিল। উদ্বোধন করেছিলেন সে সময়ের অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…