World

রাতের আকাশে ইংরাজি এস অক্ষরের মত আলোর ছটা, শুরু জল্পনা

আশ্চর্য সে আলো। একটা লম্বা বিমের মত। তার ২ ধারে বাঁকানো ধোঁয়ার মত আলো। সব মিলিয়ে ইংরাজি এস অক্ষরের মত। কি নজরে পড়ল তা নিয়ে শুরু জল্পনা।

ভিনগ্রহীরা মাঝেমাঝেই নাকি পৃথিবীর কাছে চলে আসে। তারা তাদের অত্যাধুনিক যানে চেপে পৃথিবীর আকাশে ঢুকে পড়ে। তাদের যানের উজ্জ্বল আলো। তবে এটিও কি ভিনগ্রহীদের যান? এমন একটা জল্পনা ক্রমশ মাথা চাড়া দেয়।

রাতের আকাশে আলো দেখা গেলে অনেকেই এখন ভিনগ্রহী যান বলে সন্দেহ প্রকাশ করেন। আলোটা দেখা গিয়েছিল দক্ষিণ অস্ট্রেলিয়ার আকাশে। স্থানীয় সময় সন্ধে ৬টা নাগাদ এই আলো দেখতে পাওয়া যায়।

দেখামাত্র অনেকেই তার ছবি তুলে নেন। একটি লম্বা বিমের মত অংশ। তার ২ ধারে বাঁকানো আলো। সব মিলিয়ে ইংরাজি এস অক্ষরের মত দেখতে একটা আলো ক্রমশ এগিয়ে চলেছে আকাশের মাঝে। এই আলো জল্পনার জন্ম দিতে সময় নেয়নি। এমনকি একটা পায়রা গায়ে আলোকময় পোশাক পরে উড়ছে বলেও রটে যায়।

পরে অবশ্য এই আলোর একটা কিনারা করার চেষ্টা হয়েছে। ইউরোপের একটি মহাকাশযান উড়েছিল। সেটার কারণেই এই আলো দেখা গিয়েছে বলে মনে করা হচ্ছে।

আরিয়ানে ৬ রকেট উড়ে যায় আকাশে। ফরাসি গায়ানাতে ইউরোপের স্পেস পোর্ট থেকে এই রকেটটি আকাশে উড়ে যায়। তারই আলো অস্ট্রেলিয়ার আকাশে দেখতে পাওয়া যায়। যদিও এই আলো নিয়ে জল্পনা থামছে না। অনেকেই এখনও ভিনগ্রহীদের যান বা ইউএফও ধারনা থেকে সরতে পারছেন না।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026